খবর লাইভ : বুধবার সকাল ৬টা নাগাদ বায়রনের শমসেরগঞ্জের বাড়িতে যান আয়কর আধিকারিকেরা। তখন থেকে বিধায়কের বাড়িতে তল্লাশি অভিযান চলছে। পরিবার সূত্রে খবর, দুপুর ১০টা নাগাদ নথি পরীক্ষা জিজ্ঞাসাবাদ করা শুরু করেন কেন্দ্রীয় সংস্থার কর্তারা। তখন থেকেই অসুস্থ বোধ করতে থাকেন বায়রন। সেই সময় বাড়িতে চিকিসকদের নিয়ে আসা হয়। কিন্তু সন্ধ্যার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এর পর রাত ৯টা নাগাদ একটি কালো গাড়ি করে বায়রনকে তাঁর নিজের নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় বলে খবর পরিবার সূত্রে।
আরও পড়ুনঃ কেন্দ্র-রাজ্য বৈঠক, সময়সীমা বেঁধে সমস্যার সমাধানে জোর মুখ্যমন্ত্রীর
ওই সূত্রেরই দাবি, রক্তে শর্করার মাত্রা অস্বাভাবিক হারে কমে যাওয়ার কারণেই অসুস্থ হয়ে পড়েছেন বিধায়ক।
বায়রনের বাড়িতে এখনও তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন আয়কর দফতরের কর্তারা।
জানা গিয়েছে, রাতের দিকে বিধায়কের বাড়িতে টোটোতে বালিশ, কম্বল নিয়ে আসা হয়েছে। মনে করা হচ্ছে, আয়কর কর্তাদের জন্যই আনা হয়েছে এগুলি। কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর, বায়রনের বাড়ি থেকে এখনও পর্যন্ত নগদ ৭২ লক্ষ টাকার হদিশ মিলেছে।




