Special News Special Reports

রাজ্যে এবার সিবিআই থানা তৈরি হওয়া প্রয়োজন, কেন বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়?

0
(0)

খবর লাইভ : রাজ্যে এবার সিবিআই থানা তৈরি হওয়া প্রয়োজন।বৃহস্পতিবার একটি মামলায় এমনটাই মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উত্তরবঙ্গ মহিলা ঋণদান সমিতির দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।তদন্তের জন্য বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআই-কে কয়েকজন পুলিশ অফিসার দিয়ে সাহায্য করার নির্দেশ দিয়েছিলেন। নির্দেশের পর রাজ্য সাহায্য করেনি বলে দাবি করে কেন্দ্রীয় সংস্থা। কেন সাহায্য করা হল না, তা নিয়ে আগেও বিচারপতি প্রশ্ন করেছিলেন রাজ্যের মুখ্যসচিবের কাছে। তারপরও মেলেনি সদুত্তর।

আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার কোনও সহযোগিতা করছে না বলে অভিযোগ উঠেছে আদালতে। একথা শুনে বৃহস্পতিবার বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, রাজ্য জুড়ে নতুন নতুন দুর্নীতির অভিযোগ উঠে আসছে। রাজ্যের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ উঠছে। পুলিশ এবং আদালতের দ্বারস্থ হয়ে হয়রান হচ্ছে মানুষ।
কিন্তু তাঁদের অভিযোগ গ্রহণ করা হচ্ছে না। আর সেই কারণেই রাজ্যে অন্তত তিন-চারটি সিবিআই থানা গঠনের প্রয়োজনীয়তা রয়েছে বলে মন্তব্য করেছেন বিচারপতি। ইন্সপেক্টর-কনস্টেবল সবাইকে নিয়ে সেই থানা তৈরি সময় এসেছে বলেও মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুনঃ বিরোধী শূন্য লোকসভায় পাশ ‘নির্বাচন কমিশনার বিল’
প্রসঙ্গত, আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতিতে ২১ হাজার ১৬৩ জন মোট ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন বলে আবেদনকারী পক্ষের অভিযোগ ছিল হাই কোর্টে। টাকা জমা দেওয়ার সময় সমিতি জানিয়েছিল, ওই টাকা বাজারে ঋণ হিসাবে খাটানো হবে। কিন্তু পরে টাকা ফেরত পাওয়ার সময় হলে বিনিয়োগকারীরা জানতে পারেন, সমিতিই ‘বিলুপ্ত’ হয়ে গিয়েছে। তিন বছর ধরে তদন্ত করার পরেও সিআইডিও খুঁজে বার করতে পারেনি কাদের ওই টাকা ঋণ হিসেবে দেওয়া হয়েছিল। গ্রেফতার করা হয় সমিতির পাঁচ কর্তাকে। মামলাকারী আদালতে অভিযোগ করেন, ঋণ যদি দেওয়া হত, তাহলে গ্রহীতাদের নাম থাকত। কিন্তু সিআইডি গত তিন বছরে কারও নাম খুঁজে পায়নি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *