Special News Special Reports State

বায়রনের বাড়ি, গুদাম, নার্সিংহোম-সহ একাধিক প্রতিষ্ঠানে একযোগে অভিযান চলছে

0
(0)

খবর লাইভ : তল্লাশি চালাতে মঙ্গলবার রাতেই আয়কর কর্তারা পৌঁছে গিয়েছিলেন মুর্শিদাবাদ। বুধবার ভোর থেকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে শুরু হয় অভিযান। বায়রনের বাড়ি, গুদাম, নার্সিংহোম-সহ বিধায়কের একাধিক প্রতিষ্ঠানে একযোগে অভিযান চলছে। রঘুনাথগঞ্জে বাইরনের স্কুলেও তল্লাশি চালাচ্ছেন আয়কর দফতরের আধিকারিকেরা। বিড়ি শিল্প, নার্সিংহোম ছাড়া আরও বেশ কিছু ব্যবসার সঙ্গে তিনি জড়িত বলে আয়কর দফতরের কাছে তথ্য রয়েছে। শুধু বাইরন নন, তাঁর ব্যবসা দেখভাল করেন যে ঘনিষ্ঠেরা, তাঁদেরও জিজ্ঞাসাবাদ এবং তাঁদের বাড়িতেও তল্লাশি চালাতে পারে আয়কর দফতর।

রাজনীতির পাশাপাশি বায়রন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বিড়ি, মেডিক্যাল হাব সহ একাধিক ব্যবসা রয়েছে তাঁর। আয়কর দফতর সূত্রে খবর, কিছুদিন আগে আইটির কাছে অভিযোগ জমা পড়ে বায়রনের ট্যাক্স ফাঁকি দেওয়ার। এরপরেই এদিন তাঁর সামশেরগঞ্জের বাড়িতে আইটি হানা দেয়। বাড়ি, গোডাউন, নার্সিংহোমে চলছে তল্লাশি। এছাড়াও তাঁর সাগরদঘির বাড়িতেও তল্লাশি চালানো হবে বলে জানা গিয়েছে। নেওয়া হচ্ছে বায়রনের সম্পত্তির হিসাবও। বিড়ি শিল্প, নার্সিংহোম ছাড়া আরও কোনও ব্যবসার সঙ্গে তিনি জড়িত কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ ২২ ডিসেম্বর দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করল ‘ইন্ডিয়া’
প্রসঙ্গত, গতকালই ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছে। লোকসভা নির্বাচনের জন্য কোমর বেঁধে ময়দানে নেমেছে সমস্ত দল। এর আগে দীর্ঘদিন ধরেই রাজ্য শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল ‘এজেন্সি রাজনীতি’-র। বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। যদিও সেই যাবতীয় দাবি উড়িয়ে দিয়েছিল গেরুয়া শিবির।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *