খবর লাইভ : কলকাতার বিধাননগর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র নীলাক্ষ আইচের পর নদিয়ার রানাঘাটের বাসিন্দা সৌরভ চক্রবর্তী নামে এক যুবকের সঙ্গেও ললিতের যোগাযোগের কথা জানা গেল। শনিবার সৌরভ প্রকাশ্যে জানালেন, ঘটনার দিন ললিত তাঁকেও সংসদের বাইরে বিক্ষোভের ঘটনার ভিডিয়ো পাঠিয়েছিলেন। দুপুর সাড়ে ১২টা নাগাদ পাঠানো সেই ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে দিতে বলেছিলেন ললিত। বিভিন্ন সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন সৌরভ।
রানাঘাটের ওই যুবক জানান, তাঁদের দু’জনের মধ্যে মতাদর্শগত কিছু মিল ছিল। তাঁর মতোই নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুরাগী ছিলেন ললিত। তাঁর কথায়, ‘‘সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনমত তৈরি করার চেষ্টা করছিলাম আমরা।’’ কিন্তু সৌরভের বক্তব্য, ললিত যে কাজ করেছেন, তার সঙ্গে তিনি একেবারেই সহমত নন। শুধু তা-ই নয়, ললিত যে দিল্লিতে গিয়ে এমন কাণ্ড ঘটাবেন, তা-ও তিনি জানতেন বলেই দাবি করেছেন সৌরভ। তাঁর দাবি, ১৩ ডিসেম্বর দুপুর ১২টা বেজে ৪১ মিনিরানাঘাটের ওই যুবক জানান, তাঁদের দু’জনের মধ্যে মতাদর্শগত কিছু মিল ছিল। তাঁর মতোই নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুরাগী ছিলেন ললিত।
আরও পড়ুনঃ কমলনাথকে সরিয়ে মধ্যপ্রদেশের কংগ্রেস সভাপতি হলেন জিতু পাটোয়ারি
তাঁর কথায়, ‘‘সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনমত তৈরি করার চেষ্টা করছিলাম আমরা।’’ কিন্তু সৌরভের বক্তব্য, ললিত যে কাজ করেছেন, তার সঙ্গে তিনি একেবারেই সহমত নন। শুধু তা-ই নয়, ললিত যে দিল্লিতে গিয়ে এমন কাণ্ড ঘটাবেন, তা-ও তিনি জানতেন বলেই দাবি করেছেন সৌরভ।




