Special News Special Reports State

‘খালিস্তানি’ বিতর্ক: আজ রাজ্যপালকে ডেপুটেশন দেবেন শিখ ধর্মগুরুদের প্রতিনিধিরা

0
(0)

খবর লাইভ : শিখ সম্প্রদায়ের এক আইপিএস-কে “খালিস্তানি” তকমা দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তাঁর দলবল। যার প্রতিবাদে গোটা দেশের শিখ সমাজ নিন্দায় সরব হয়েছে। ক্ষোভ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুশিয়ারি দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের তরফে।

এদিকে কলকাতায় বিজেপির পার্টি অফিস মুরলিধর সেন লেনে জাতীয় পতাকা হাতে নিয়ে লাগাতার ৪০ ঘণ্টারও বেশি ধর্ণা অবস্থান চলছে শিখ সমাজের। এবার বিজেপি নেতাদের বাড়ি বাড়ি গিয়ে ঘেরাও অবস্থানের হুঁশিয়ারি শিখ সমাজের। বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ বিক্ষোভের ঝাঁজ আরও বাড়িয়ে মূল অভিযুক্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কুশপুতুল পোড়ানোর কর্মদুটি নেওয়া হয়েছে বিজেপি দফতরের সামনে।

মুরলিধর সেন লেনের বিজেপি অফিসের সামনে খালিস্থানি মন্তব্যের প্রতিবাদে, এবং মন্তব্যকারী বিজেপি নেতাদের গ্রেফতারি ও ক্ষমাপ্রার্থনা দাবিতে শিখ সমাজের ধর্ণা অবস্থানের ৪০ ঘন্টা অতিক্রান্ত। কলকাতার ৫ টি গুরুদ্বারা থেকে ৭ প্রমুখ আজ বেলা পৌনে ১ টায় রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। তবে এই ৪০ ঘন্টায় মুরলীধর সেন লেন এর কার্যালয়ে কোনও বিজেপি নেতাদের দেখা যায়নি। অতএব এবার প্রতিবাদের ভাষা পৌঁছে দেওয়ার জন্য নেতাদের বাড়ি বাড়ি গিয়ে ঘেরাও অবস্থানের হুঁশিয়ারি দেওয়া হল শিখ সমাজ মঞ্চ থেকে।

 

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *