National Special News Special Reports

মহুয়া ইস্যুতে সরগরম হতে পারে সংসদ ,আজই কি ‘সদস্য’ পদে কোপ?

0
(0)

খবর লাইভ : আলোচনা ছাড়াই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হতে পারে৷  তিন রাজ্যে ব্যাপক জয়ের প্রভাব কি পড়তে চলেছে সিদ্ধান্তে? যদিও মহুয়া ইস্যুতে বিজেপি বিরোধী সব রাজনৈতিক দলের নেতারা কার্যত এক ছাতার তলায় এসেছে৷ এই অবস্থায় মহুয়া নিয়ে আজ সংসদে কোনও সিদ্ধান্ত নেওয়া হয় কিনা সেদিকে সকলের নজর থাকবে৷ তবে ইতিমধ্যেই বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, তার সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিত দিয়েছেন, কড়া ব্যবস্থা গ্রহণ করা হতে পারে৷ আর এতেই রাজনৈতিক আক্রমণের সুর চড়িয়েছে তার দল তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে সংসদের অধ্যক্ষকে চিঠি দিয়ে মহুয়া ইস্যুতে পুনরায় ভাববার কথা জানিয়েছেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী।

আরও পড়ুনঃরেললাইনে লরি! ফারাক্কায় দুর্ঘটনার কবলে কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস

প্রসঙ্গত এথিক্স কমিটির মুখোমুখি হয়েছিলেন সাংসদ মহুয়া মৈত্র। সেখানে তাঁকে যে প্রশ্ন করা হয়, সেই প্রশ্ন যথেষ্ট অসম্মানজনক ছিল বলে আগেই জানিয়েছিলেন কৃষ্ণনগরের সাংসদ৷ তাঁর পাশে দাঁড়িয়েছেন একাধিক সাংসদ৷ এছাড়া শীতকালীন অধিবেশন শুরুর আগে সর্বদলীয় বৈঠকেও, সুদীপ বন্দোপাধ্যায় ও ডেরেক ও ব্রায়েন, তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার দুই নেতা মহুয়া ইস্যুতে সংসদে আলোচনা না করে, কোনও সিদ্ধান্ত যাতে না নেওয়া হয় সেদিকে দেখার আবেদন জানিয়েছেন৷

গতকালই চার রাজ্যের বিধানসভা ভোটের ফল প্রকাশ হয়েছে৷ এর মধ্যে হিন্দি বলয়ে তিন রাজ্যেই ব্যাপক ফল বিজেপির৷ এই অবস্থায় আজ সংসদে নিজেদের ক্ষমতার প্রকাশ আর একবার করতে পারে বিজেপি৷ তবে রাজনৈতিক মহলের নজরে থাকবে মহুয়া ইস্যুতে কিছু অবস্থান আজ জানায় কিনা লোকসভার অধ্যক্ষ৷

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *