National Special News Special Reports

হরিয়ানায় বিষ মদের বলি ১৯, ধৃত ৭

0
(0)

খবর লাইভ : বিষমদ পান করে মৃত্যুর অভিযোগ উঠল হরিয়ানায়। কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে এক জন কংগ্রেস নেতা এবং অন্য জন জননায়ক জনতা পার্টির এক নেতার পুত্র। শনিবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।
পুলিশ সূত্রে খবর, যমুনানগরে মান্দেবাড়ি, পাঞ্জেতো কা মজরা, ফুসগড় এবং সরন গ্রামে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অম্বালা জেলাতেও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বিষাক্ত মদ খেয়েই মৃত্যু বলে অভিযোগ উঠেছে।
বিরোধী দলগুলি এই মৃত্যুর ঘটনায় মনোহর লাল খট্টর সরকারকে নিন্দা করেছে। দলগুলো হরিয়ানা সরকারকে অতীতে একই ধরনের ঘটনা থেকে শিক্ষা নিতে ব্যর্থ বলে অভিযোগ করেছে। তবে গ্রামের মানুষ প্রাণের ভয়ে এই মদ ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে ভয় পাচ্ছেন।
পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশের দুই পরিযায়ী শ্রমিক বৃহস্পতিবার আম্বালায় জেলায় অবৈধভাবে তৈরি সন্দেহজনক নকল মদ খাওয়ার পরে মারা গেছে।আম্বালা পুলিশ একটি পরিত্যক্ত কারখানায় তৈরি ২০০ ক্রেট জাল মদ বাজেয়াপ্ত করেছে।পুলিশ অভিযুক্তদের ম্যানুফ্যাকচারিং টাইমলাইন এবং সহযোগীদের তদন্ত করছে। যমুনানগর পুলিশ এই মামলার তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত দল (এসআইটি ) গঠন করেছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *