Special News Special Reports

Jagdeep Dhankhar: সংবিধানের প্রতি অবহেলা! ধনকড়ের ডাকে রাজভবনে মুখ্যসচিব ও অর্থ সচিব

0
(0)

খবর লাইভ : রাজভবনে পৌঁছলেন রাজ্যের মুখ্যসচিব এবং মুখ্য অর্থসচিব। বুধবার ঠিক বিকেল ৪টেয় রাজভবনে পৌঁছন তাঁরা। রাজ্যপাল জগদীপ ধনখ়ড় তাঁদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে ডেকে পাঠিয়েছিলেন তাঁদের।

আরও পড়ুন- পুলিশ ও প্রশাসনের মদতেই বেআইনি মাটি খাদান চলার অভিযোগ ধনপোঁতায়, তদন্ত শুরু নবান্নের

বুধবারই টুইট করে বিষয়টি জানিয়েছিলেন রাজ্যপাল। বুধবার বিকেলেই মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং অর্থসচিব মনোজ পন্থকে রাজভবনে ডেকে পাঠানো হয়েছে বলে টুইট করেন রাজ্যপাল ধনখড়। হঠাৎ এই তলবের কারণও ব্যাখ্যা করেছিলেন ধনখড় তাঁর টুইটে। তিনি লিখেছিলেন, ওই দুই প্রশাসনিক কর্তার তরফে নিরন্তর সাংবিধানিক অসহযোগিতার কারণেই রাজভবনে ডাকা হয়েছে তাঁদের।

রাজ্যপাল জগদীপ ধনখড় বিভিন্ন বিষয়ে মুখ্যসচিবের কাছে জানতে চেয়েছিলেন। জরুরি তথ্য রাজ্যপালকে জানাবেন বলেও কথা দেন মুখ্যসচিব। ১৫ দিনের মধ্যেই তা জানানোর কথা ছিল। কিন্তু সময় পেরনোর পরও কোনও তথ্য এসে পৌঁছয়নি রাজ্যপালের কাছে, দাবি রাজ্যপালের। পড়ে থাকা বিষয়গুলির সমাধান হয়নি ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *