National Special News Special Reports

তেলেঙ্গানায় শুরু ভোটগ্রহণ, সকাল সকাল ভোটদানের আর্জি প্রধানমন্ত্রীর

0
(0)

খবর লাইভ : বৃহস্পতিবার তেলঙ্গানায় হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন। ১১৯ বিধানসভা আসনে শুরু হয়েছে ভোটাভুটি। তেলেঙ্গানার মসনদে ভারত রাষ্ট্রূীয় সমিতিই থাকবে নাকি বিজেপি বা অন্য কোনও দল ক্ষমতায় আসবে, তার দিকে থাকবে নজর থাকবে সকলেরই। ২২৯০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে এদিন। সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা অবধি। আগামী ৩ ডিসেম্বর একইসঙ্গে রাজস্থান, মধ্য প্রদেশ, ছত্তিশগড়. মিজোরাম ও তেলেঙ্গানার নির্বাচনের ফল প্রকাশ হবে।

১১৯ আসনের তেলঙ্গানা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার ৬০। শাসক দল বিআরএস এবার ১১৯ আসনেই প্রার্থী দিলেও কংগ্রেস লড়ছে ১১৮টি আসনে। একটি আসন বাম দল সিপিআইকে ছেড়েছে তারা। যদিও কংগ্রেস দাবি মতো তিনটি আসন না ছাড়ায় রাজ্যের মোট ২৪টি আসনে আলাদা ভাবে প্রার্থী দিয়েছে সিপিএম। অন্যদিকে, বিজেপি প্রার্থী দিয়েছে ১১১টি বিধানসভা কেন্দ্রে। আটটি আসন তারা ছেড়েছে জনপ্রিয় তেলুগু অভিনেতা পবন কল্যাণের দল জনসেনাকে। এদিন সকালেই তেলেঙ্গানাবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে লেখেন, তেলেঙ্গানার ভাই-বোনেদের আমি রেকর্ড পরিমাণে ভোটদান করতে ও গণতন্ত্রের উৎসবকে আরও মজবুত করতে আর্জি জানাচ্ছি। বিশেষ করে আমি যুব প্রজন্ম ও প্রথমবারের ভোটারদের ভোট দিতে আবেদন জানাচ্ছি।

আরও পড়ুনঃ এশিয়া কাপে বাড়তি খরচ, জয় শাহ’র কমিটির কাছে অর্থ দাবি করল পাক ক্রিকেট বোর্ড 

শাসক শিবিরের উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী কেসিআর (গজওয়েল ও কাম্মারেড্ডি), তাঁর ভাইপো তথা মন্ত্রী হরিশ রাও (সিদ্দিপেট) এবং পুত্র তথা মন্ত্রী কে টি রামারাও (সিরসিল্লা)। কাম্মারেড্ডি আসনে কেসিআরের প্রতিদ্বন্দ্বী প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ রেবন্ত রেড্ডি। আর এক কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি উত্তমকুমার রেড্ডি লড়ছেন হুজুরনগরে। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন কংগ্রেস সাংসদ মহম্মদ আজহারউদ্দিন প্রার্থী হয়েছেন সেকেন্দ্রাবাদের জুবিলি হিলস কেন্দ্রে। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বান্দি সঞ্জয় কুমার করিমনগর আসনে প্রার্থী হয়েছেন। অন্যদিকে, ২০১৮-র বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী কেসিআরের দল তেলঙ্গানা রাষ্ট্র সমিতি বা টিআরএস ৮৮টি আসনে জিতে নিরঙ্কুশ গরিষ্ঠতা পেয়েছিল। এ বার সেই দলের নাম বদলে হয়েছে ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)। এ ছাড়া কংগ্রেস ১৯ এবং তার সহযোগী টিডিপি দু’টি আসনে জিতেছিল। ওয়েইসির মিম ৭, বিজেপি ১ এবং অন্যেরা জিতেছিল ৪টিতে। টিআরএস প্রায় ৪৭, কংগ্রেস ২৮, টিডিপি সাড়ে ৩ এবং বিজেপি প্রায় ৭ শতাংশ ভোট পেয়েছিল।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *