National Special News Special Reports

নাকা তল্লাশি চালানোর সময় কর্নাটকে গাড়ি থেকে ব্যাগভর্তি কোটি কোটি টাকা উদ্ধার

0
(0)

খবর লাইভ : নাকা তল্লাশি চালানোর সময় একটি গাড়ি থেকে ব্যাগভর্তি কোটি কোটি টাকা উদ্ধার করল কর্নাটক পুলিশ।প্রাথমিক ভাবে জানতে পেরেছে, ওই টাকা এক সুপারি ব্যবসায়ীর।প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পারে, ব্যাগে মোট আট কোটি টাকা রয়েছে। সেই টাকা শিবমোগায় সুরেশ নামে এক সুপারি ব্যবসায়ীর বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল। টাকাগুলি বাজোয়াপ্ত করেছে পুলিশ। আটক করেছে চালক এবং তাঁর সঙ্গীকে।

আরও পড়ুনঃ জামিন পেলেও মিলল না মুক্তি! ফের জেল হেফাজতে কল্যাণময় গঙ্গোপাধ্যায়

বুধবার সন্ধ্যায় হোলালকেরে এলাকায় রাস্তায় তল্লাশি চালাচ্ছিল পুলিশ। গোপন সূত্রে তারা খবর পায়, একটি ইনোভা গাড়িতে বেশ কয়েকটি ব্যাগে করে কোটি কোটি টাকা পাচার করা হচ্ছে। এই খবর পাওয়ার পরই সতর্ক হয়ে যায় পুলিশ। সূত্র মারফৎ পাওয়া খবর অনুযায়ী একটি ইনোভা গাড়িকে দাঁড় করায় তারা। গাড়িতে চালক ছাড়াও আরও এক জন ছিলেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *