National Special News Special Reports

উত্তরকাশীতে কাজ শেষে মুন্না জানালেন, ‘আমি মরে গেলেও খুশি হতাম’

0
(0)

খবর লাইভ : উত্তরকাশী সুড়ঙ্গে শ্রমিকদের বাঁচানোর যে লড়াই, অবশেষে তা জয় করা গিয়েছে। যন্ত্র যে কাজ করে উঠতে পারেনি, মুন্না এবং তার ১১ জন সঙ্গী মিলে সেই কাজ করলেন। হাত দিয়ে মাটি খুঁড়ে সমস্ত শ্রমিকদের বাঁচিয়ে তুললেন তারা। কিন্তু কে এই মুন্না? এই ‘ইঁদুর-গর্ত’ খোঁড়ায় যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে অন্যতম মুন্না। মুন্না সম্প্রতি সংবাদ মাধ্যমে জানিয়েছেন এই কাজ করতে গিয়ে যদি তিনি মরেও যেতেন তাহলেও তার কিচ্ছু যায় আসত না।

তিনি জানান, মানুষের প্রাণ বাঁচানো সব চাইতে বড় কাজ। পৃথিবীতে এর থেকে বড় কাজ আর হতে পারেনা। তাই মুন্না এই কাজ করতে পেরে ভীষণ খুশি। এমনকি সে এও জানান, যদি এই কাজ করতে গিয়ে তার প্রাণ চলে যেত তাহলেও সেটা কোন বড় বিষয় হত না।
মুন্না আরও বলেন, এই কাজ করতে করতে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন, কাজ শেষে তাদের সকলের চোখেই জল চলে এসেছিল। গোটা দেশ তাদের মুখের দিকে চেয়ে বসেছিল। তাদেরকে নিরাশ করেননি মুন্না এবং তার সঙ্গীরা। তবে এই কাজ নিয়ে তিনি তার সন্তানদের কাছে গর্ববোধ করতে পারবেন না। কারন মুন্না চান না তার সন্তানরা তার মত খনিশ্রমিক হোক। তিনি চান তার সন্তানরা বড় হয়ে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হোক।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *