Special News Special Reports State

কিছুক্ষণের মধ্যেই শুরু বিজেপির সভা, কিন্তু শাহি সভায় ধর্মতলা জমজমাট নয়

0
(0)

খবর লাইভ : গেরুয়া মঞ্চ বনাম কালো পোশাকের ‘যুদ্ধে’ আজ, বুধবার সরগরম হয়ে উঠতে চলেছে ধর্মতলা চত্বর। ভিক্টোরিয়া হাউসের সামনে গেরুয়া রঙের মঞ্চ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিঁধবেন রাজ্যের শাসক দলকে। একই সময়ে সেখান থেকে ঢিল ছোড়া দূরে বিধানসভায় কালো পোশাক পরে প্রতিবাদে সামিল হবেন তৃণমূল বিধায়করা। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তাঁদের কালো পোশাক পরে বিধানসভায় যাওয়ার সিদ্ধান্ত বলে মঙ্গলবার তৃণমূলের পরিষদীয় দলের তরফে জানানো হয়েছে। শাহের সভা চলাকালীন তাঁরা বিধানসভায় আম্বেদকরের মূর্তির নীচে ধর্নাতেও বসবেন। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচিতে থাকবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার তিনি নিজেই নেবেন বলে তৃণমূলের পরিষদীয় দলের বক্তব্য।

আরও পড়ুনঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম‍্যাচে  অজিদের কাছে ৫ উইকেটে হারলো টিম ইন্ডিয়া

সকাল থেকেই সভাস্থলে রয়েছেন বিজেপি নেতৃত্বের একটা অংশ। মঞ্চ সংলগ্ন অংশে রয়েছেন অগ্নিমিত্রা পাল, ইন্দ্রনীল খাঁ, সৌমিত্র খাঁ, জগন্নাথ চট্টোপাধ্যায়-সহ বিজেপি বিধায়কেরা।

অমিত শাহের সভা মঞ্চে আসার কথা দুপুর পৌনে ২টোয়। তার আগে ধর্মতলা চত্বরে জমায়েত শুরু হয়েছে বিজেপির কর্মী এবং সমর্থকেদের। কিন্তু সকাল সওয়া ১১টাতেও ভিড় তেমন জমজমাট নয়। লেনিন সরণি এবং এসএন ব্যানার্জি রোডে স্বাভাবিক রয়েছে যান চলাচল। তবে বিজেপি নেতৃত্ব আশাবাদী যথাসময়ে উপচে পড়বে ভিড়।
এদিকে সকাল ১২টা নাগাদ এক্স হ্যান্ডলে পোস্ট করলেন অমিত শাহ। লিখলেন, ‘‘কলকাতার ‘প্রতিবাদ সভা’য় যোগ দেওয়ার অপেক্ষায়।’’

সকাল থেকেই সভাস্থলে রয়েছেন বিজেপি নেতৃত্বের একটা অংশ। শেষ মুহূর্তের কাজ তদারকি করছেন। স্বেচ্ছাসেবকদের ব্যাজ দেওয়ার যে টেবিল রয়েছে, সেখানে অন্যতম ভূমিকা পালন করছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তা ছাড়া ইন্দ্রনীল খাঁ, সৌমিত্র খাঁ, জগন্নাথ চট্টোপাধ্যায়-সহ অনেক বিজেপি বিধায়ক রয়েছেন মঞ্চ সংলগ্ন অংশে। দেখা গিয়েছে অভিনেত্রী অঞ্জনা ভৌমিকও সকাল সকাল পৌঁছে গিয়েছেন সভাস্থলে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *