Special News Special Reports State

মহুয়ার পাশে দাঁড়িয়ে বিজেপির তোপের মুখে মমতা!

0
(0)

খবর লাইভ : বৃহস্পতিবার কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বিজেপি মহুয়া মৈত্রকে লোকসভা থেকে তাড়ানোর ‘প্ল্যান’ করছে। তাতে মহুয়া আরও ‘পপুলার’ হয়ে উঠবেন। আজ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূল নেত্রীকে নিশানা করে বলেছে, এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের নেত্রী হিসেবে নিরাপত্তাহীনতা আরও স্পষ্ট হয়ে উঠছে। তাঁর রাজনৈতিক ভাগ্য এখন অস্তগামী।

কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে ঘুষ নিয়ে প্রশ্ন করার অভিযোগ ওঠার পরে লোকসভার এথিক্স কমিটি মহুয়াকে সংসদ থেকে অপসারিত করার সুপারিশ করেছে। আগামী
মাসে সংসদের শীতকালীন অধিবেশনে এ নিয়ে ফয়সালা হবে। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে মুখ খুলে বলেন, সংসদের মেয়াদ শেষ হতে আর তিন মাস বাকি রয়েছে।

আরও পড়ুনঃ মরুরাজ্যে কড়া নিরাপত্তার ঘেরাটোপে চলছে ভোটগ্রহণ
বিজেপির আইটি সেলের প্রধান তথা পশ্চিমবঙ্গের সহ-ভারপ্রাপ্ত অমিত মালব্য বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর দুর্নীতিগ্রস্ত ও অপরাধীদের আড়াল করেছেন। যত দিন না তাঁর নিজের অসুবিধা হয়েছে। তার পরে তিনি তাঁদের ছুড়ে ফেলে দিয়েছেন। পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক, মানিক ভট্টাচার্য, জীবনকৃষ্ণ সাহা, তালিকা শেষ হওয়ার নয়। সবাই জেলে। তাঁর ভাইপোর মতো অন্য অনেকে হয় জামিনে মুক্ত, নয়তো তদন্তের মুখে। তাই ঘুষ নিয়ে প্রশ্ন করার জন্য বিখ্যাত মহুয়া মৈত্রকে তিনি সমর্থন করায় অবাক হওয়ার কিছু নেই।’’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *