খবর লাইভ : এবার গ্রেনেড হামলার শিকার অসমের তিনসুকিয়া।বৃহস্পতিবার সকালে অসমের তিনসুকিয়ায় সেনা ক্যাম্পের সামনে এসে মোটরবাইক আরোহী দুই যুবক গ্রেনেড ছোড়ে বলে অভিযোগ। যদিও ওই দুই যুবককে আটক করে সেনা।
জানা গিয়েছে, শিবিরের মূল প্রবেশপথের সামনে এসে গ্রেনেড ছোড়ে ওই দুই যুবক। জেরায় তারা স্বীকার করেছে যে শিবিরের ভিতরে গ্রেনেডটি ছোড়ার চেষ্টা করেছিল। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে সেটি প্রবেশদ্বারের সামনে পড়ে ফেটে যায়। ঘটনায় কেউ হতাহত হননি।
আরও পড়ুনঃ কলকাতার তাপমাত্রা নিম্নমুখী! রাজ্যে জাঁকিয়ে শীত কবে?
প্রসঙ্গত, গত ১ অক্টোবর থেকে অসমের বিজেপি সরকারের অনুমোদনে সে রাজ্যের চার জেলা ডিব্রুগড়, তিনসুকিয়া, শিবসাগর এবং চরাইদেওতে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ (আফস্পা)-এর মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। জঙ্গি সংগঠন আলফার পরেশ বরুয়া গোষ্ঠী এর প্রতিবাদে হামলা চালাতে পারে বলে আগেই একটি গোয়েন্দা রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল।




