International Special News Special Reports

গাজা পার্লামেন্ট ভবনের দখল নিল ইজরায়েলি সেনা, গোলান ব্রিগেডের উল্লাস

0
(0)

খবর লাইভ : গাজা ভূখণ্ডের পার্লামেন্ট ভবনের দখল নিল ইজরায়েলি সেনা। মঙ্গলবার তীব্র লড়াইয়ের পর ওই ভবনটি দখল করা হয়েছে বলে ইজরায়েলি সেনার দাবি। ‘যুদ্ধজয়ের’ পরে ভবনের অন্দরে ইজরায়েলের পতাকা নিয়ে সেনার গোলান ব্রিগেডের সদস্যদের উল্লাসের ছবিও মঙ্গলবার প্রকাশ করেছে তেল আভিভ।

স্বশাসিত প্যালেস্টাইন কর্তৃপক্ষের নির্বাচনে দেড় দশক আগেই গাজায় নিরঙ্কুশ প্রাধান্য প্রতিষ্ঠা করেছিল হামাস। পার্লামেন্ট ভবনটিও ছিল তাদেরই দখলে। গত ২৭ অক্টোবর ‘গ্রাউন্ড অপারেশন’ শুরুর পরে ইজরায়েলি সেনার এই সাফল্যের ‘প্রতীকী তাৎপর্য’ রয়েছে বলে সামরিক পর্যবেক্ষক এবং কূটনীতিকদের একাংশের অনুমান। অন্য দিকে, রাষ্ট্রপুঞ্জের তরফে জানানো হয়েছে, গত ৪০ দিনের সংঘর্ষে গাজায় তাদের ১০১ জন কর্মী নিহত হয়েছেন।

আরও পড়ুনঃ চুপিসারে শুভমনের সঙ্গে দেখা করতে গিয়ে আচমকা ধরা পড়ে গেলেন সারা!
ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মঙ্গলবার সেনার এই সাফল্যে খুশি প্রকাশ করে বলেছেন, ‘‘হামাসকে পুরোপুরি উৎখাত না করা পর্যন্ত গাজায় অভিযান চলবে।’’ অন্য দিকে, ইজরায়েল সেনার মুখপাত্র দানিয়েল হাগারির হুঁশিয়ারি, ‘আমরা গাজ়াকে দ্রুত হামাসমুক্ত করব।’ সোমবার ইজরায়েলি সেনার দখল করা আল-রানতিসি হাসপাতালে ভূগ সোমবার ইজরায়েলি সেনার দখল করা আল-রানতিসি হাসপাতালে ভূগর্ভস্থ ঘর থেকে বিপুল পরিমাণ অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *