Special News Special Reports State

এবার বোমা বিস্ফোরণ উত্তর ২৪ পরগনার পানিহাটিতে হাত উড়ে গেল বাড়ির মালিকের!

0
(0)

খবর লাইভ : এবার বোমা বিস্ফোরণ উত্তর ২৪ পরগনার পানিহাটিতে। যার জেরে আতঙ্ক ছড়াল পানিহাটি এলাকায়। শুক্রবার সকালে পানিহাটি পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তেজপাল এলাকায় একটি বাড়ির মধ্যেই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের অভিঘাতে কেঁপে ওঠে গোটা এলাকা। এই ঘটনায় ওই বাড়ির মালিক জিতেন্দ্র গুপ্তর হাত উড়ে গিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে প্রথমে সাগর দত্ত হাসপাতালে ভর্তি করানো হয়। পরে শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে কলকাতার আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার পুলিশ। পুলিশ এসে ক্ষতিগ্রস্ত বাড়িটিতে মজুত থাকা বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। কী ভাবে বিস্ফোরণ, কেন বোমা মজুত করে রাখা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানান, সকাল সাড়ে সাড়ে ১০টা-পৌনে ১১টা নাগাদ হঠাৎই প্রবল আওয়াজ শুনে ছুটে আসেন তারা।

আরও পড়ুনঃ লক্ষ্মী লাভের ধনতেরাস, কেন এই দিনটি শুভ জানেন?
ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। বোমা বিস্ফোরণে হাত উড়ে গিয়ে রক্তাত অবস্থায় বাড়িতেই কাতরাচ্ছিলেন বাড়ির মালিক। কেউই বুঝে উঠতে পারছিলেন না, কেন এই বিস্ফোরণ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *