Special News Special Reports State

তাপমাত্রা নেমেছে, রাজ্যজুড়ে শীতের আমেজ!

0
(0)

খবর লাইভ : বদলে গেল দক্ষিণবঙ্গের আবহাওয়া। এক ধাক্কায় দু থেকে তিন ডিগ্রি পারদ পতন। সকালে এবং রাতে দক্ষিণবঙ্গে শীতের অনুভূতি। আগামী সাতদিন এমনই আবহাওয়া থাকবে, জানিয়ে দিল হাওয়া অফিস। নির্বিঘ্নেই কাটবে কালীপুজো ও ভাইফোঁটা।

উৎসবের আকাশে মনোরম পরিবেশ। রাজ্যজুড়ে শীতের মেজাজ। কলকাতায় ২০-২২ ডিগ্রিতে আর পশ্চিমের জেলাগুলিতে ১৭-১৮ ডিগ্রিতে থাকবে তাপমাত্রা। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। উত্তর ও উত্তর-পশ্চিমে হাওয়ার কারণে দক্ষিণবঙ্গে শৈত্য প্রবাহ চলবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আজ সকালের শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *