খবর লাইভ : রেশন মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা হবে কম্যান্ড হাসপাতালেই, বৃহস্পতিবার এমনই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।বেশ কয়েকদিন ধরে মন্ত্রীর চিকিৎসা নিয়ে চরম দড়ি টানাটানি চলছিল।এই পরিস্থিতে এই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় গ্রেফতারের পরেই অসুস্থ হয়ে পড়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। সেই সময় তাঁকে […]
Day: November 9, 2023
৬ হাজার পাতার নথি ইডি দফতরে জমা দিলেন, বেরিয়ে মহুয়ার সমর্থনে মুখ খুললেন অভিষেক
খবর লাইভ : জন্মদিনের দিন পেয়েছিলেন ইডি-র নোটিস। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর ছিল বৃহস্পতিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে যাবেন। সেই মতো বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ ইডি দফতরে পৌঁছেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ অভিষেকের হাজিরা ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল গোটা চত্বর৷ ইডি দফতরে প্রবেশের এক ঘণ্টার মধ্যেই বাইরে বেরিয়ে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকাল ১১টা ৫ মিনিটে […]
সঠিক সময়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন অভিষেক
খবর লাইভ : নিয়ম মেনে কেন্দ্রীয় এজেন্সির নির্ধারিত সময়ের মধ্যেই ইডি দফতরে পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের তরফে আগেই জানানো হয়েছিল যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডাকে সাড়া দেবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেইমতো আজ সকাল ১০:৪৮ মিনিটে কালীঘাটের পটুয়া পাড়ার বাড়ি থেকে বেরিয়ে পড়েন অভিষেক। সকাল ১১:০৪ মিনিটে সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তিনি। কড়া নিরাপত্তার […]
ব্রিগেডে ২৪ ডিসেম্বর লক্ষ কণ্ঠে গীতা পাঠের কর্মসূচিতে থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি!
খবর লাইভ : ব্রিগেডে ২৪ ডিসেম্বর লক্ষ কণ্ঠে গীতা পাঠের যে কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির, সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আসবেন বলে প্রথমে দাবি করা হয়েছিল। এখন আয়োজকরা জানাচ্ছেন, আসতে পারেন স্বয়ং প্রধানমন্ত্রী! আগামী ২৪ ডিসেম্বর গীতাজয়ন্তীর দিন ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠের কর্মসূচি নিয়েছে বিভিন্ন সনাতনী সংগঠন। সেখানে উপস্থিত থাকার কথা ছিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। […]
দার্জিলিংয়ের দুই হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড! আতঙ্কিত পর্যটকরা
খবর লাইভ : শৈল শহরে লাগল আগুন। দার্জিলিংয়ের দুই হোটেলে অগ্নিকাণ্ড। বুধবার রাতে পাশাপাশি দুটি হোটেলে আগুন লাগায় আতঙ্কিত পর্যটকরা। রুম হিটার থেকে আগুন বলে প্রাথমিক অনুমান। যদিও হতাহতের কোনও খবর নেই। কিন্তু শীতের আমেজে দার্জিলিঙে এই সময় পর্যটক সংখ্যায় এমনিতেই বেশি। এই ঘটনার কথা ছড়িয়ে পড়তে আতঙ্কিত অন্যান্য হোটেলে থাকা পর্যটকরাও। অন্যদিকে উত্তর ২৪ […]
তাপমাত্রা নেমেছে, রাজ্যজুড়ে শীতের আমেজ!
খবর লাইভ : বদলে গেল দক্ষিণবঙ্গের আবহাওয়া। এক ধাক্কায় দু থেকে তিন ডিগ্রি পারদ পতন। সকালে এবং রাতে দক্ষিণবঙ্গে শীতের অনুভূতি। আগামী সাতদিন এমনই আবহাওয়া থাকবে, জানিয়ে দিল হাওয়া অফিস। নির্বিঘ্নেই কাটবে কালীপুজো ও ভাইফোঁটা। উৎসবের আকাশে মনোরম পরিবেশ। রাজ্যজুড়ে শীতের মেজাজ। কলকাতায় ২০-২২ ডিগ্রিতে আর পশ্চিমের জেলাগুলিতে ১৭-১৮ ডিগ্রিতে থাকবে তাপমাত্রা। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা […]






