games Special News Special Reports

চলমান ক‍্যামেরায় এলো সেরা ফিল্ডারের নাম, পুরস্কার ঘোষণায় ফের চমক টিম ইন্ডিয়ার

0
(0)

খবর লাইভ : চলতি বিশ্বকাপে নতুন একটি পুরস্কার নিয়ে এসেছে ভারতীয় টিম ম‍্যানেজমেন্ট। ভারতের প্রতি ম‍্যাচের শেষে সেরা ফিল্ডারের পুরস্কার এনেছে ভারতীয় দল। চলতি বিশ্বকাপে ভারতের সব ম্যাচের মতো রবিবার ইডেনে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পরেও ঘোষণা করা হল দলের সেরা ফিল্ডারের নাম। এবারও নাম ঘোষণায় চমক আনলেন দলের ফিল্ডিং কোচ টি দিলীপ। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেরা ফিল্ডারের পুরস্কার পেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আর নিজের নাম শুনেই লজ্জা পেয়ে গেলেন ভারত অধিনায়ক। লুকোলেন মুখ।

এদিন বিসিসিআই যে ভিডিও পোস্ট করেছে, তাতে দেখা যাচ্ছে, দলের ফিল্ডিং কোচ দিলীপ বলেন,”আমি প্রথম থেকেই বলেছি শুধুমাত্র একটা বা দুটো ক্যাচ নয়, আমরা গোটা ম্যাচ জুড়ে ফিল্ডিংয়ের দিকে নজর রাখছি। দলের সবাই ভাল ফিল্ডিং করছে। সবাই নিজের সেরাটা দিচ্ছে। সেটাই আমার সব থেকে ভাল লাগছে। প্রতিটা ম্যাচেই কয়েক জন নজর কাড়ে। এই ম্যাচে সূর্যকুমার যাদব, কে এল রাহুল, বিরাট কোহলি খুব ভাল ফিল্ডিং করেছে। তবে আর একজনের নাম বলতেই হয়। রোহিত শর্মা। ও সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। মাঠে বল বাঁচাতে ঝাঁপিয়েছে। এই ম্যাচে এই চার জনের মধ্যেই একজন মেডেল পাবে।”সাজঘরে দিলীপের মুখে নিজের নাম শুনে অবাক হয়ে যান রোহিত। বাকিরা যখন হাততালি দিচ্ছেন, তখন রোহিত লজ্জা পেয়ে যান। এরপর গোটা দলকে নিয়ে সাজঘর থেকে বেরিয়ে বাউন্ডারির ধারে আসেন দিলীপ। সেখানে সবাইকে চমকে দিয়ে হাজির হয় চাকা লাগানো একটি ক্যামেরা। সেই ক্যামেরা একে একে চার জনের দিকে ঘুরতে শুরু করে। যার দিকে ঘুরে ক্যামেরা থেমে যাবে সেই জিতবে। অবশেষে রোহিতের দিকে ঘুরে ক্যামেরা থেমে যায়। তিনি সেরা ফিল্ডারের পুরস্কার পান। টুপি দিয়ে মুখ ঢাকেন তিনি।

এর আগে ফিল্ডারের পুরস্কার পেয়েছেন বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর। দু’বার করে সেরা ফিল্ডারের পুরস্কার পেয়েছেন রাহুল এবং শ্রেয়স।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *