National Special News Special Reports

কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের আগেই দিল্লির মন্ত্রী রাজকুমারের ন’টি ঠিকানায় তল্লাশি অভিযানে ইডি

0
(0)

খবর লাইভ : আবগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সিসৌদিয়া এবং আপ সাংসদ সঞ্জয় সিংহকে আগেই গ্রেফতার করেছে ইডি। অন্যদিকে, বেআইনি বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইনে গ্রেফতার করা হয় সত্যেন্দ্রকে।

আপের তরফে আগেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে, বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ পর্বেই কেজরিকে গ্রেফতার করতে পারে ইডি। গত ১৬ এপ্রিল আবগারি দুর্নীতি মামলায় কেজরীওয়ালকে প্রায় সাড়ে ন’ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছিল আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। পরে এই মামলায় বেআইনি আর্থিক লেনদেনের খোঁজ পেতে সমান্তরাল তদন্ত শুরু করে ইডি।
আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-র অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ শুরুর আগেই বড় পদক্ষেপ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

বৃহস্পতিবার সকাল থেকেই কেজরি মন্ত্রিসভার সদস্য রাজকুমার আনন্দের বাড়ি, দফতর-সহ বিভিন্ন ঠিকানায় শুরু হয়েছে তল্লাশি অভিযান।
বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগের তথ্যপ্রমাণ পেতেই দিল্লির শ্রমমন্ত্রী রাজকুমারের সিভিল লাইন্‌স এলাকার সরকারি আবাসন-সহ মোট ন’টি ঠিকানায় হানা দেওয়া হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *