Special News Special Reports

সাঁকরাইল ও আবাদা স্টেশনের মাঝে লাইনচ্যুত পার্সেল ভ্যান, ব্যাহত পরিষেবা

0
(0)

খবর লাইভ : রবিবার বিকেলে দক্ষিণ পূর্ব রেলের (South Eastern Rail) সাঁকরাইল ও আবাদা স্টেশনের মাঝে লাইনচ্যুত হয়ে হয়ে যায় একটি পার্সেল ভ্যান (Parcel Van)। তার জেরে ব্যাহত হয় ট্রেন পরিষেবা (Train Service)। বিকেল সাড়ে ৪টে নাগাদ এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ মাঝরাতে পাঁচিল টপকে মুখ্যমন্ত্রীর বাড়িতে! আটক অভিযুক্ত, চলছে জিজ্ঞাসাবাদ

এর জেরে লোকাল ট্রেনের (Local Train) পাশাপাশি একাধিক দূরপাল্লার ট্রেনের সময়ও পরিবর্তন করা হয়েছে। এছাড়া বাতিল করা হয়েছে একাধিক ট্রেন (Train Cancel)। তার মধ্যে একাধিক লোকাল ট্রেনও রয়েছে। যদিও কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে তা অবশ্য জানা যায়নি। এদিকে এই ঘটনার পরই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় রেলের আধিকারিকরা। লাইনচ্যুত (Train Derailed) হয়ে যাওয়া ট্রেনটিকে লাইন থেকে সরানোর কাজ শুরু করেন তাঁরা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *