National Special News Special Reports

উৎসবের মরসুমেই বাড়ল গ্যাসের দাম!

0
(0)

খবর লাইভ : লোকসভা নির্বাচনের  কথা ভেবে পুজোর আগেই রান্নার গ্যাসের দাম কমানোর ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু মাসখানেক যেতে না যেতেই দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের। এক কথায়, উৎসবের মরশুমে রান্নার গ্যাসে ছ্যাঁকা। এবার থেকে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার কিনতে দিতে হবে ১৯৪৩ টাকা। প্রায় ১০০ টাকার কাছাকাছি দাম বাড়ল বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।

নভেম্বরের প্রথম দিনেই বিশ্ববাজারে অপরিশোধিত পেট্রোলিয়ামের দামের বিচার করে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয় অয়েল মার্কেটিং সংস্থাগুলি। গত সেপ্টেম্বর মাসে কলকাতায় ১৯ কেজির ভর্তুকিহীন বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিস ১৬৩৬ টাকা। অক্টোবর মাসে তা ২০৩.৫০ টাকা বেড়ে নতুন দাম হয় ১৮৩৯ টাকা। এবার আরও ১০৪ টাকা দাম বাড়িয়ে দেওয়া হল। যদিও গৃহস্থ বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজি সিলিন্ডারের দাম আপাতত অপরিবর্তিত থাকছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *