games Special News Special Reports

পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে পারলেন না রোহিত শর্মারা

0
(0)

খবর লাইভ : বিশ্বকাপে টানা চারটি ম্যাচ জিতে সেমিফাইনালে যাওয়ার পথ আরও সুগম করে ফেলল ভারতীয় দল। বৃহস্পতিবার বাংলাদেশকে ৫১ বল বাকি থাকতে হারিয়েও পয়েন্ট টেবিলের অবশ্য শীর্ষে উঠতে পারলেন না রোহিত শর্মারা। নিউ জ়িল্যান্ডের পর দ্বিতীয় স্থানেই থাকতে হল ভারতকে।

বৃহস্পতিবার বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ ছিল ভারতীয় দলের সামনে। সে ক্ষেত্রে বাংলাদেশের দেওয়া ২৫৭ রানের লক্ষ্য ৩৪.৪ ওভারের মধ্যে তুলতে হল ভারতীয় দলকে। কিন্তু ভারতীয় দলের জয়ের রান তুলতে লাগল ৪১.৩ ওভার। ফলে নেট রান রেটে নিউ জ়িল্যান্ডকে টপকানো হল না রোহিতদের। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানেই থাকতে হল।
‌ভারতের কাছে হারায় বাংলাদেশ নেমে গেল পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে। ৪ ম্যাচে শাকিব আল হাসানদের সংগ্রহ ২ পয়েন্ট। তাঁদের নেট রান রেট -০.৭৮৪। ষষ্ঠ স্থানে উঠে এল অস্ট্রেলিয়া। বাংলাদেশের সঙ্গে পয়েন্ট সমান হলেও প্যাট কামিন্সদের নেট রান রেট -০.৭৩৪। আগের মতোই তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকল যথাক্রমে দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *