খবর লাইভ : বিশ্বকাপে এখনও নিজেদের মেলে ধরতে পারেনি পাকিস্তান। পরপর তিনটি ম্যাচ হারে বাবর আজমের দল। আর এরপরই বাবরের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছেন প্রাক্তন পাক ক্রিকেটার থেকে সমর্থকরা। ঘরে-বাইরে প্রবল সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে বাবর আজমকে। আর এরপরই পাকিস্তান দলের পারফরম্যান্স নিয়ে বিবৃতি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে বাবরকে ছেঁটে ফেলা নিয়ে সরাসরি কোনও […]
Day: October 26, 2023
এবার মহুয়া মৈত্রকে তলব সংসদের নীতি কমিটির
খবর লাইভ : টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগে এবার তলব মহুয়া মৈত্রকে । সংসদের নীতি কমিটি ডেকে পাঠাল তৃণমূল সাংসদকে। আগামী ৩১ অক্টোবর ডেকে পাঠানো হয়েছে মহুয়াকে। ওই দিন তাঁর বক্তব্য শুনবে সংসদের নীতি কমিটি। অভিযোগকারী বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বৃহস্পতিবার তাদের সামনে হাজিরা দেন। তাঁর বক্তব্য শোনা হয়েছে এদিন। এবার ডাক পড়ল মহুয়ার। […]
অভিষেকের জন্মের আগের নথি তার বাবার কাছে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, বিস্ফোরক মমতা
খবর লাইভ : নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি। মূলত কিছু নথি যাচাই সংক্রান্ত কারণে এই তলব বলে সূত্রের খবর। বৃহস্পতিবার এই তলব নিয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেককে নিয়ে তাঁর বাবার কাছে কাগজ চাওয়া হয় বলে জানান মমতা। শুধু তাই নয়, মমতার দাবি, এমন নথি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা […]
পুজোয় শুধুমাত্র পূর্ব মেদিনীপুরে মদ বিক্রি হয়েছে ৩১ কোটি টাকার!
খবর লাইভ : পুজোর ক’দিনে ব্যাপক মদ বিক্রি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। সূত্র অনুযায়ী, বোধন থেকে বিজয়া দশমী পাঁচ দিনে মদ বিক্রি হয়েছে ৩১ কোটি টাকারও বেশি। এরমধ্যে শুধুমাত্র বিজয়া দশমীর দিনেই সব থেকে বেশি মদ বিক্রি হয়েছে বলেই জানা যাচ্ছে। পুজোর সময় দিঘাতে ছিল মারকাটারি ভিড়। ছুটি উপভোগ করতে সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছিলেন ‘আমুদে’ […]
ফের অনুপ্রবেশের চেষ্টা, উপত্যকায় সেনার গুলিতে খতম ২ জঙ্গি
খবর লাইভ : উপত্যকায় সেনার গুলিতে খতম দুই জঙ্গি। বৃহস্পতিবার সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ তৎপরতায় বানচাল হল অনুপ্রবেশের চেষ্টা। এদিন উপত্যকার কুপওয়ারা জেলার মচিল সীমান্তে এই অভিযানে মৃত্যু হয়েছে দুই জঙ্গির। এক্স হ্যান্ডেল এদিনের অপরেশনের কথা জানিয়েছে সেনা। সেখানে বলা হয়েছে, ২৬ অক্টোবর ২০২৩-এ সেনা এবং কাশ্মীর পুলিশ যৌথ অপরেশন চালায় কুপওয়ারা সেক্টরের সীমান্ত […]
নাবালিকাকে যৌন হেনস্থা! ফের প্রশ্নের মুখে রাজধানী এক্সপ্রেসের নিরাপত্তা
খবর লাইভ : রাজধানী এক্সপ্রেসে এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল সহযাত্রীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে অভিযোগ পেতেই যুবককে গ্রেফতার করেছে রেল পুলিশ। ঘটনায় ফের রাজধানী এক্সপ্রেসের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। বুধবার ভুবনেশ্বর থেকে দিল্লিগামী তেজস রাজধানী এক্সপ্রেসে হিজলি থেকে নিজের স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে বি থ্রি কোচে […]
যাদবপুর ছাত্র মৃত্যুর ঘটনায় চার্জশিট পুলিশের,যৌন নির্যাতন থেকে বাঁচতেই ঝাঁপ!
খবর লাইভ : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলে ছাত্রমৃত্যুর ঘটনার ৭০দিনের মাথায় চার্জশিট দিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। সেখানে উল্লেখ্য, সিনিয়ররা আত্মহত্যার প্ররোচনা দিয়েছিল। র্যাগিংয়ের নামে যৌন নির্যাতনের শিকার হয়েছিল প্রথমবর্ষের ওই ছাত্র। কলকাতা পুলিশ চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৫ ধারায় নাবালককে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার পাশাপাশি অ্যান্টি র্যাগিং ও পকসো ধারা দেওয়া হয়েছে। গত ৯ […]
ছেঁড়া-ফাটা জুতো! শারদীয়ার অভিনব উপহার বিশ্বভারতীর উপাচার্যকে
খবর লাইভ : অভিনব উপহার পাঠানো হয়েছে বিশ্বভারতীর উপাচার্য-সহ তাঁর ২৫ জন অনুগামীর বাড়িতে । সব উপহারই পৌঁছনো হয়েছে কুরিয়ারের মাধ্যমে। কেউ পেয়েছেন পঞ্চমীর দিন কেউ বা আবার একাদশীর দিন। নিশ্চয়ই ভাবছেন কী ছিল সেই উপহারে ? প্যাকেট খুলতেই তাজ্জব সকলে! ছেঁড়া-ফাটা জুতো। তাতে লেখা পুজোর উপহার। কটাক্ষের এক নয়া পদ্ধতি দেখল শান্তিনিকেতন। যদিও বিষয়টি […]
রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালে শহরবাসীর জন্য বাড়তি বাস-মেট্রো
খবর লাইভ : শুক্রবারই রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল। আর সেই উপলক্ষে বেশি রাত পর্যন্ত মেট্রো রেল ও সরকারি-বেসরকারি বাস চলবে বলে খবর। রাজ্য পরিবহণ নিগম ইতিমধ্যে জানিয়েছে তাদের সব ক’টি গুরুত্বপূর্ণ রুটে প্রায় মধ্যরাত পর্যন্ত বাস চলবে। ফলে দুর্গাপুজোর কার্নিভাল দেখে বাড়ি ফিরতে সাধারণ মানুষের যাতে কোনওরকম সমস্যা না হয় সেকারণেই এমন উদ্যোগ বলে খবর। […]
নেতানিয়াহুর সরকারকে জবাব দিতে হাত মেলাল হামাস, হিজবুল্লা এবং পিআইজে নেতৃত্ব
খবর লাইভ : হামাস মঙ্গলবার দু’জন ইজরায়েলি পণবন্দিকে মুক্তি দিয়ে জানিয়েছিল, অবরুদ্ধ গাজা, বিদ্যুৎ, গ্যাস, জল, ওষুধ-সহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হলে অন্যদেরও মুক্তি দেওয়া হবে। কিন্তু ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার বৃহস্পতিবার সরাসরি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে। গত ৭ অক্টোবর ভোরে হামাসের হামলার পরে ধারাবাহিক ভাবে গাজ়ায় ক্ষেপণাস্ত্র এবং বিমানহানা চালালেও এই […]










