International Special News

হামাস যোদ্ধাদের হাতে এখনও পণবন্দি আছেন অন্তত ২০৩! দাবি নেতানিয়াহুর সরকারের

0
(0)

খবর লাইভ : হামাস যোদ্ধাদের হাতে এখনও পণবন্দি হয়ে আছেন অন্তত ২০৩ জন ইজরায়েলি নাগরিক। বৃহস্পতিবার ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার এই দাবি করেছে।

গত ৭ অক্টোবর রকেট হানা এবং প্যারাগ্লাইডারে চড়ে ইজ়রায়েল ভূখণ্ডে হামলার পাশাপাশি, স্থলপথেও অনুপ্রবেশ করেছিল হামাস বাহিনী। গাজা সীমান্তে ইজরায়েলের তৈরি ইস্পাতের ‘দি গ্রেট স্মার্ট ফেন্স’ ভেঙে ঢুকে পড়ে কয়েকশো ইজরায়েলিকে বন্দি করে হামাস যোদ্ধারা। তাঁদের এখন গাজ়ার ভূগর্ভস্থ কোনও সুড়ঙ্গে আটকে রাখা হয়েছে বলে মনে করছে ইজরায়েল সেনা।

গত মঙ্গলবার রাতে গাজ়ার আল-আহলি আল-আরবি হাসপাতালে হামলায় প্রায় ৫০০ প্যালেস্তিনীয় নাগরিকের মৃত্যুর পরেও ইজ়রায়েলি সেনার বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলায় বিরাম পড়েনি। সেই সঙ্গে চলছে সীমান্ত সংঘর্ষও। তেল আভিভের হুমকির জেরে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন ৩৬৫ বর্গ কিলোমিটার ভূখণ্ডের ২৩ লক্ষ বাসিন্দার অর্ধেকের বেশি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *