খবর লাইভ : কলকাতার দুর্গাপুজোর উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।সোমবার বিকেলে বিশেষ বিমানে ছত্তীসগঢ় থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছন তিনি। এরপর সেখান থেকে সোজা লেবুতলা পার্কে যান। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করলেন তিনি। এবার সেখানে দুর্গাপুজোর মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে অযোধ্যার রামমন্দিরের আদলে। আজ কলকাতার ‘রামমন্দিরের’ উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, আমি আজ বাংলায় এসেছি শুধুমাত্র […]
Day: October 16, 2023
মিজোরামে কংগ্রেসের প্রার্থী তালিকা থেকে বাদ পাঁচ বারের মুখ্যমন্ত্রী লাল থানহাওলা
খবর লাইভ : নতুন প্রজন্মের নেতৃত্বের হাতে মিজোরামের দায়িত্ব তুলে দিতে চলেছে কংগ্রেস। সোমবার উত্তর-পূর্বাঞ্চলের ওই রাজ্যের বিধানসভা ভোটের প্রার্থিতালিকা ঘোষণা করেছে কংগ্রেস।সেখানে জায়গা পাননি পাঁচ দফায় প্রায় ২৩ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলানো প্রবীণ নেতা লাল থানহাওলা।সোমবার রাহুলের দু’দিনের মিজ়োরাম সফরের ঠিক আগেই উত্তর-পূর্বাঞ্চলের ওই রাজ্যের ৪০টি আসনের মধ্যে ৩৯টিতে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে […]
মেলেনি রক্ষাকবচ, ইডি দফতরে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়
খবর লাইভ : ইডি দফতরে হাজিরা দিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার জিজ্ঞাসাবাদের জন্য সুমিত রায়কে নোটিস পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির নোটিস অনুযায়ী, সোমবার বেলা বারোটার কিছু সময় পর দফতরে পৌঁছন সুমিত। প্রাথমিক নিয়োগে দুর্নীতি-সহ লিপস অ্যান্ড বাউন্ডস সম্পর্কিত বিষয়ে গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করতে চায় বলেই […]
গাজায় মৃতদেহ রাখতে এখন ভরসা আইসক্রিম ট্রাক!
খবর লাইভ : সাজানো গোছানো ট্রাকের গায়ে জ্বলজ্বল করছে হাতে আইসক্রিম নিয়ে শিশুর মুখের ছবি। সুখের দিনে দোকানে দোকানে আইসক্রিম পৌঁছে দিত প্যালেস্তাইনের এই আইসক্রিম ট্রাক। এখন সেগুলোই চলন্ত হিমঘর।কারণ যুদ্ধের যাঁতাকলে প্রতি দিন শ’য়ে শ’য়ে মানুষ মারা যাচ্ছেন গাজায়। হাসপাতালের মর্গে ঠাঁই নেই-ঠাঁই নেই।তাই বিকল্প ব্যবস্থা হিসাবে সুদিনের আইসক্রিম ট্রাক দুর্দিনে পরিণত হয়েছে মর্গে। […]
আকাশপথে হামাসের হামলা ঠেকাতে ইজরায়েল নামাল ‘আয়রন বিম’
খবর লাইভ : আকাশপথে হামাসের হামলা ঠেকাতে শক্তিশালী ‘লেজার পয়েন্ট ডিফেন্স সিস্টেম’-কে সক্রিয় ভাবে কাজে লাগাচ্ছে। যে অস্ত্রের নাম ‘আয়রন বিম’। এই শক্তিশালী অস্ত্রের পরীক্ষা চালাচ্ছিল ইজ়রায়েল। তার মাঝেই সেটিকে যুদ্ধের ময়দানে নামিয়ে দেওয়া হল। দেশের চতুর্সীমানায় কড়া নজরদারি চালাচ্ছে এই ‘আয়রন বিম’। হামাসের গোলা, রকেট এবং মর্টার ইজ়রায়েলের দিকে ছুটে এলেই সঙ্গে সঙ্গে তা […]
নিয়োগ দুর্নীতি মামলায় নতুন মোড়, সিবিআইয়ের জালে ওএমআর শিট প্রস্তুতকারক সংস্থার কর্মী
খবর লাইভ : নিয়োগ দুর্নীতি মামলায় ফের সিবিআইয়ের জালে এক। এ বার গ্রেফতার হলেন ওএমআর শিট প্রস্তুতকারক সংস্থা এস এন বসু রায় অ্যান্ড কোম্পানির আধিকারিক পার্থ সেন।কিছু দিন আগে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন পার্থ।সিবিআইয়ের দাবি, এস এন বসু রায় অ্যান্ড কোম্পানি নিয়োগ প্রক্রিয়ার উত্তরপত্র মূল্যায়ন ও ওএমআর শিট প্রস্তুত করার দায়িত্বে ছিল। গত মাসেই ওই […]
রাজ্যপাল সই করলেন না, আটকে থাকল বিধায়ক ও মন্ত্রীদের বেতন বাড়ানোর বিল
খবর লাইভ : বিধায়ক ও মন্ত্রীদের বেতন বাড়ানোর বিল পাশ করাতে বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল। কিন্তু সেই বিল সংক্রান্ত রাজভবনে পাঠানো হলেও সেই তাতে সই করেননি রাজ্যপাল।যা নিয়ে ফের বিতর্ক তৈরি হল।বস্তুত রাজ্যপালের গাজোয়ারি মনেভাবের জন্যই এমন পরিস্থিতি তৈরি হল। সোমবার বিলটি পেশও হয়েছিল। কিন্তু আলোচনা হল না। শেষ পর্যন্ত শোকপ্রস্তাব পাঠ করেই মুলতুবি […]
১২৮ বছর পর ফের অলিম্পিক্সে ক্রিকেট
খবর লাইভ : অবশেষে প্রতিক্ষার অবসান। অলিম্পিক্সে এবার থেকে দেখা যাবে ক্রিকেট। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে হবে ক্রিকেট। এর ফলে ১২৮ বছর পর ফের দেখা যাবে অলিম্পিক্সে ক্রিকেট। গত শুক্রবার আম্তর্জাতিক অলিম্পিক্স কমিটি ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা প্রস্তাবে সম্মতি দিয়েছিল। আর সোমবার ভোটাভুটির মাধ্যমে তাতে সিলমোহর দেওয়া হল। ২০২৮ সালের অলিম্পিক্সে পুরুষ ও মহিলাদের ক্রিকেট […]
নিঠারিকাণ্ডে অভিযুক্তদের ফাঁসির সাজা রদ! বড় নির্দেশ এলাহাবাদ হাই কোর্টের
খবর লাইভ : নিম্ন আদালত ফাঁসির সাজা শোনালেও লাভের লাভ কিছুই হল না। শেষমেশ হাই কোর্টে রদ হয়ে গেল সেই সাজা। ২০০৬ সালের নিঠারি হত্যা মামলায় দুই মূল অভিযুক্ত মূল অভিযুক্ত সুরিন্দর কোলি এবং মণীন্দর সিং পান্ধেরকে বেকসুর খালাস করে দিল এলাহাবাদ হাই কোর্ট। আদালত সূত্রের খবর, সুরিন্দরকে ১২টি মামলায় এবং মণীন্দরকে দু’টি মামলায় বেকসুর […]
জাল পাসপোর্ট মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার আরও ৪
খবর লাইভ : জাল পাসপোর্ট মামলায় আরও তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। রবিবার থেকে একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে আরও ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এই মামলায় বর্তমানে ধৃতের সংখ্যা বেড়ে ৬। পাশাপাশি সিবিআইয়ের তল্লাশিতে কলকাতার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়েছে ৪০ লক্ষ টাকা। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে মিলেছে প্রচুর জাল পাসপোর্ট, আধার ও ভোটার কার্ড। […]










