Special News Special Reports State

রাজ্যের দিকে দিকে ১২ জায়গায় তল্লাশি অভিযান চালালো সিবিআই 0 (0)

খবর লাইভ : পুর নিয়োগ মামলায় রাজ্যের দিকে দিকে তল্লাশি অভিযান চালালো সিবিআই। নিউ ব্যারাকপুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান তৃপ্তি মজুমদারের বাড়িতে সিবিআই হানা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, সকালে তৃপ্তির বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। নিয়োগ সংক্রান্ত দুর্নীতি খতিয়ে দেখতেই তাঁরা এসেছেন বলে জানা গিয়েছে। এ ছাড়া, দমদম পুরসভার বর্তমান পুরপ্রধান হরেন্দ্র সিংহের বাড়িতেও চলে সিবিআইয়ের অভিযান। […]

games Special News Special Reports

জয় দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু ভারতের, অস্ট্রেলিয়াকে হারাল ৬ উইকেটে 0 (0)

খবর লাইভ : জয় দিয়ে একদিনের ক্রিকেট বিশ্বকাপের অভিযান শুরু ভারতের। এদিন বিশ্বকাপের ম‍্যাচে অস্ট্রেলিয়াকে হারাল ৬ উইকেটে। সৌজন্যে বিরাট কোহলি-কে এল রাহুল জুটি। টিম ইন্ডিয়ার হয়ে দুরন্ত ইনিংস খেলে তাঁরা। ৮৫ রান কোহলির। ৯৭ রানে অপরাজিত রাহুল। ভারতের হয়ে দুরন্ত বোলিং রবীন্দ্র জাদেজার। ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় অজিরা। প্রথমে ব‍্যাট […]

Special News Special Reports State

১৪৪ ধারা ভেঙে কিভাবে অভিষেকের ধরনা মঞ্চ? নবান্নকে চিঠি পাঠাল রাজভবন 0 (0)

খবর লাইভ: রাজভবনের গেটের বাইরে ১৪৪ ধারা কার্যকর থাকলেও তৃণমূল কী ভাবে মঞ্চ বেঁধে বিক্ষোভ দেখাচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসার পর থেকেই এমন প্রশ্ন তুলতে শুরু করে বিজেপি। দ্বিতীয় দিনেই এক্স হ্যান্ডলে এ নিয়ে রাজ্যের মুখ্যসচিবকে পদক্ষেপ করার আর্জি জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর পরে শনিবার কেন্দ্রীয় মন্ত্রী নিরঞ্জন জ্যোতিও ১৪৪ ধারা নিয়ে প্রশ্ন […]

International Special News Special Reports

মৃত্যুপুরী আফগানিস্তান! ভূমিকম্পে নিশ্চিহ্ন ১২ গ্রাম, মৃতের সংখ্যা ২ হাজার পার 0 (0)

খবর লাইভ : আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পের জেরে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃতের সংখ্যা ইতিমধ্যে ২ হাজারের গণ্ডি টপকেছে। শনিবার আফগানিস্তানে অল্প সময়ের ব্যবধানে পর পর তিনবার কম্পন অনুভূত হয়। তবে প্রাথমিকভাবে রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে ৩২০ জনের মৃত্যুর কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু রবিবার সকালে সরকারিভাবে ঘোষণা করা হয় মৃতের সংখ্যা বর্তমানে […]

International Special News Special Reports

তরুণীকে খুন করে পৈশাচিক উল্লাস! হামাস জঙ্গিদের তাণ্ডবে আতঙ্কিত ইজরায়েলে আটকে থাকা ভারতীয় পড়ুয়ারা 0 (0)

খবর লাইভ : ইজরায়েল-হামাস সংঘর্ষের মধ্যেই প্রকাশ্যে এল হাড়হিম করা ভিডিয়ো। এবার পিকআপ ভ্যানের পিছনে হাত পা বাঁধা অবস্থায় ইজরায়েলের রাস্তায় মহিলার নগ্ন মৃতদেহ নিয়ে প্যারেড করল হামাস জঙ্গিরা। আর এমন নির্মম ভিডিও সামনে আসতেই শিউরে উঠেছে তামাম বিশ্ব। তবে জঙ্গি সংগঠন হামাস প্রাথমিকভাবে দাবি করেছিল যে মৃতদেহটি একজন মহিলা ইজরায়েলি সৈন্যের। কিন্তু এক সংবাদমাধ্যম […]

National Special News Special Reports

রাহুলের বিতর্কিত পোস্টার নিয়ে নাড্ডা-মালব্যর বিরুদ্ধে আদালতে কংগ্রেস 0 (0)

খবর লাইভ : কংগ্রেস নেতা ও সাংসদ রাহুল গান্ধীকে ‘নতুন যুগের রাবণ’ হিসাবে দেখিয়ে বিজেপির তরফে সোশ‌্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল। বিজেপির ‘এক্স’ অফিসিয়াল হ‌্যান্ডলে পোস্ট করা একটি পোস্টারে রাহুল গান্ধীর ছবি রাবণ হিসাবে বিকৃত করায় রাজনৈতিক বিতর্ক দেখা দিয়েছে। কংগ্রেসের তরফে এর তীব্র সমালোচনা করে বলা হয়েছে, এই ধরনের কার্যকলাপ ‘অগ্রহণযোগ‌্য’ এবং ‘বিপজ্জনক’। এর […]

games Special News Special Reports

আইএসএলে জয়ের হ্যাটট্রিক, শীর্ষে মোহনবাগান 0 (0)

খবর লাইভ : আইএসএলে জয়ের হ্যাটট্রিক করল মোহনবাগান। শনিবার চেন্নাইয়ান অফিস-কে ৩-১ গোলে হারিয়ে দিল সবুজ-মেরুন। আর এই জয়ের পরই টেবিল টপারও হয়ে গেল মোহনবাগান সুরার জায়েন্ট। এদিন খেলার শুরু থেকে দেখে বোঝা যাচ্ছিল না বাগান অ্যাওয়ে ম্যাচ খেলছে, নাকি হোম ম্যাচ। বলের দখল বেশির ভাগ সময় ছিল সবুজ-মেরুন ফুটবলারদের পায়েই। মোহনবাগানের ব্যাক টু অ্যাটাকে […]

Special News Special Reports State

মন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই হানা 0 (0)

আজ সকাল সাড়ে আটটা নাগাদ প্রায় সাত থেকে আটটি গাড়ি বের হয় নিজাম প্যালেস থেকে। চেতলা অগ্রণীর পাশে অবস্থিত মন্ত্রীর ফ্ল্যাটে হানা দেন গোয়েন্দারা। জানা যাচ্ছে প্রায় পাঁচ থেকে ছ’জন গোয়েন্দা আধিকারিক প্রবেশ করেছেন ফ্ল্যাটের ভিতরে। সূত্রের খবর, মন্ত্রী বাড়িতেই রয়েছেন। কোনও রকম উত্তেজনা এড়াতে মোতায়েন রয়েছে এক কোম্পানির জওয়ান। কিছুক্ষণ আগে ফিরহাদ হাকিম কন্যা […]

Special News State

ফিরহাদ হাকিমের পর মদন মিত্রের বাড়িতে সিবিআই! 0 (0)

খবর লাইভ : কামারহাটির বিধায়ক মদন মিত্রের  বাড়িতে সিবিআই হানা। বিধায়কের ভবানীপুরের wr.nzবাড়িতে পৌঁছে গেল কেন্দ্রীয় এজেন্সি। সকাল পৌনে দশটা নাগাদ পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। পুর নিয়োগ মামলার তদন্তে এই মুহূর্তে মদন মিত্রের বাড়িতে পৌঁছে গেল এজেন্সির অফিসাররা বলেই প্রাথমিকভাবেll0p মনে করা হচ্ছে। আজ সকাল ৯ টা নাগাদ রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের […]