National Special News Special Reports

মোদির পাশে জগন্মোহনের দল, অনাস্থা জয় নিশ্চিত

0
(0)

খবর লাইভ : দিল্লির আমলাদের ‘রাশ’ হাতে রাখার জন্য বৃহস্পতিবার মোদি সরকারের বিতর্কিত বিল সমর্থনের সিদ্ধান্ত নিয়েছিল ওয়াইএসআর কংগ্রেস়। জগনের দলের ন’জন রাজ্যসভা সাংসদের সেই গুরুত্বপূর্ণ সমর্থনের জোরে সেই বিল পাশ করা বিজেপির পক্ষে অনেক সহজ হয়ে যাবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

যদিও বিরোধীরা অনাস্থা প্রস্তাব আনলেও মোদি সরকারের পতনের কোনও সম্ভাবনাই নেই। কারণ, ৫৪৩ সাংসদের লোকসভায় সরকারের পতন ঘটনার জন্য প্রয়োজন ২৭২ সাংসদের সমর্থন। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সাংসদ সংখ্যা ৩৩২। বস্তুত, এ ক্ষেত্রে ওয়াইএসআর কংগ্রেসের ২২ জন সাংসদের সমর্থনের দরকার নেই মোদির।
সংসদীয় বিধি অনুযায়ী লোকসভার স্পিকার অনাস্থা প্রস্তাবের নোটিস গ্রহণ করার ১০ দিনের মধ্যেই তা নিয়ে সংসদে বিতর্কের সূচনা হওয়ার কথা। এ বিষয়ে দিন নির্ধারণের ক্ষমতা এক মাত্র স্পিকারের।

আরও পড়ুনঃ পঞ্চায়েত নিয়ে কটাক্ষ শুভেন্দুর, পাল্টা খোঁচা মমতার
পরিসংখ্যান বলছে, স্বাধীন ভারতের ইতিহাসে এই নিয়ে ২৮তম অনাস্থা প্রস্তাব নিয়ে সংসদে আলোচনা হতে চলেছে। অতীতে দেশের তিন প্রধানমন্ত্রী, মোরারজি দেশাই, ভিপি সিংহ এবং অটলবিহারী বাজপেয়ী বিরোধীদের আনা এমন অনাস্থা প্রস্তাবেই গদি হারিয়েছিলেন। ১৯৬৩ সালে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সরকারের বিরুদ্ধে প্রথম অনাস্থা প্রস্তাবটি এনেছিলেন জেবি কৃপালণী। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরসিংহ রাওয়ের পর মোদীই দু’টি অনাস্থা জয়ের নজির তৈরি করবেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *