খবর লাইভ : স্ত্রীর সন্তান ধারণের অক্ষমতা বা বন্ধ্যাত্ব কখনই বিবাহ বিচ্ছেদের বৈধ কারণ হতে পারে না। সম্প্রতি একটি মামলায় এমনটাই নির্দেশ দিল পাটনা হাইকোর্ট। একটি মামলার রায় দিতে গিয়ে হাইকোর্টে বিচারপতি জিতেন্দ্র কুমার এবং বিচারপতি পিবি বাজানথেরির ডিভিশন বেঞ্চ জানায়,হিন্দু বিবাহ আই অনুযায়ী, সন্তান ধারণের অক্ষমতা কখনই বিবাহ বিচ্ছেদের কারণ হতে পারে না।
প্রসঙ্গত, সনু কুমারের পারিবারিক একটি মামলার বিরোধিতা করে এদিন আদালতের বিচারপতি সাফ জানান, সন্তান ধারণে অক্ষমতা একটিই প্রাকৃতিক বিষয়।এক্ষেত্রে দম্পতি সন্তানের জন্য দত্তক নেওয়া-সহ বিভিন্ন বিকল্প পথের সাহায্য নিতে পারেন। সে সিদ্ধান্ত দম্পতির নিজস্ব। কিন্তু সন্তান ধারণের অক্ষমতাকে বিবাহ বিচ্ছেদের কারণ বলে গণ্য করা যাবে না। এক্ষেত্রে সনু কুমারের পারিবারিক আদালতের দেওয়া রায়ের বিরোধিতা করে হিন্দু আইনের ১৩ নম্বর ধারায় হাই কোর্টে দাখিল করা বিবাহ বিচ্ছেদের আবেদন খারিজ করে আদালতের ডিভিশন বেঞ্চ।




