খবর লাইভ : নাম ঘোষণার পরের দিনই বিজেপি বিরোধী জোটের ট্যাগ লাইনও তৈরি। জোটের নাম ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স । আর ট্যাগ লাইন ‘জিতেগা ভারত’।
মঙ্গলবার, বেঙ্গালুরুতে বিজেপি বিরোধী ২৬টি দলের বৈঠকেই জোটের নাম ঘোষণা হয়- ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স। এই নামের রূপকার স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রস্তাবিত নামেই সিলমোহর দেয় বেঙ্গালুরুর বিরোধী বৈঠক। নাম ঠিক হয়ে যাওয়ার পরের দিন তৈরি করে ফেলা হল ট্যাগ লাইন। মঙ্গলবাড়ী বৈঠক শেষে শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে জানিয়েছিলেন, এবার একটি ট্যাগ লাইনও ঠিক করা হবে। সেইমতো ট্যাগলাইন দেওয়া হল ‘জিতেগা ভারত’।
২৩ জুনের পটনা বৈঠকের পরে গত মঙ্গলবারই বেঙ্গালুরুতে বিরোধী জোটের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়৷ সোমবার, ঘরোয়া বৈঠকের পরেই জানানো হয়েছিল, এই জোটের একটি নাম চূড়ান্ত করা হবে। সেই নাম দেশের সামনে ঘোষণা করা হয় ‘ইন্ডিয়া’। নামটি মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া। প্রথমে ‘ডেভেলপমেন্টাল’-এর জায়গায় ‘ডেমোক্রেটিক’ দেওয়ার প্রস্তাব হয়েছিল। কিন্তু বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ জোটেও ‘ডেমোক্র্যাটিক’ শব্দটি রয়েছে। সেই কারণে ডেমোক্রেটিক-এর বদলে ডেভেলপমেন্টাল শব্দটিকেই বাছা হয়। ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স নামেই শিলমোহর দিয়েছে জোট।




