National Special News Special Reports

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল হিমাচল!

0
(0)

খবর লাইভ : কেঁপে উঠল হিমাচল , মঙ্গলের রাতেই ভয়াবহ বিস্ফোরণ। হিমাচল প্রদেশের রাজধানী সিমলার  প্রাণকেন্দ্র মল রোডের একটি রেস্তোরাঁতে আচমকাই দুর্ঘটনা । বি.স্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কেঁপে ওঠে আশেপাশের এলাকাও। মৃত ১, গুরুতর আহত ১০ জন।

পুলিশ সূত্রে খবর, সিমলা দমকল বিভাগের সদর দফতরের অদূরে রেস্তোরাঁতে বিস্ফোরণের ঘটনায় আশপাশের পাঁচ-ছ’টি দোকান যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের একাংশ বলছেন, বিস্ফোরণের প্রায় ২০ মিনিট আগে গ্যাস লিক হওয়ার অভিযোগ করেছিলেন। তীব্র ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ায় অস্বস্তি শুরু হয় অনেকের। বিস্ফোরণের আওয়াজ পেয়ে স্থানীয় মানুষ রেস্তোরাঁয় পৌঁছে যান। দমকলকে খবর দিলে দ্রুত উদ্ধারের কাজ শুরু হয়। অগ্নিদগ্ধ ১০ জনকে ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ হাসপাতালে  নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *