National Special News Special Reports

ভোপালে সোনিয়া-রাহুলের বিমানের জরুরি অবতরণ, কারণ জানেন?

0
(0)

খবর লাইভ : বেঙ্গালুরুতে বিরোধী জোটের মেগা বৈঠক ফলপ্রসূ- এক বাক্যে মানছে সব জোট সঙ্গীরাই। তবে বৈঠক শেষে ফেরার পথে বড়সড় বিপদ এড়ালেন কংগ্রেস  নেত্রী সোনিয়া গান্ধি  ও রাহুল গান্ধি । মঙ্গলবার, বৈঠক সেরে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন স্বপুত্র সোনিয়া। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে মধ্যপ্রদেশের ভোপালে  বিমানের জরুরি অবতরণ  করাতে হয়। ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় সোয়া নটা। ভোপাল বিমানবন্দরেই অপেক্ষা করেন মা-পুত্র। এরপর শোয়া দশটা নাগাদ ফের দিল্লির  উদ্দেশে উড়ে যায় তাঁদের বিমান।

সূত্রের খবর, খারাপ আবহাওয়ার জেরে ভোপাল বিমানবন্দরে অবতরণের অনুমতি চান বিমানের পাইলট। অনুমতি পেয়ে জরুরি অবতরণ করে সোনিয়া-রাহুলের বিমান। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর আবহাওয়া পরিষ্কার হলে দিল্লি রওনা দেয় বিমান।

Emergency landing of Sonia-Rahul plane

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *