Entertainment Special News Special Reports

বলিউডে পাড়ি টলিউডের ‘পাখি’র, সমস্যা বাড়াচ্ছে হিন্দি ভাষা

0
(0)

খবর লাইভ : টালিগঞ্জ থেকে মায়ানগরীতে পাড়ি দেওয়া তারকাদের তালিকাটা ক্রমশ দীর্ঘ হচ্ছে। নতুন সংযোজন মধুমিতা সরকার। ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালের ‘পাখি’ এবার হিন্দি ছবিতে অভিনয় করতে চলেছেন। অভিনেত্রীর কেরিয়ারে এটা ড্রিম ডেবিউ বটে। জানা গেল, ‘ফর্জ’ নামের একটি সিনেমায় অভিনয় করবেন মধুমিতা সরকার। কিন্তু হিন্দি ভাষা নিয়ে কিছুটা হলেও বিপাকে নায়িকা। ইতিমধ্যেই শুরু হয়েছে ভাষা শিক্ষা।

যিশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়রা আগেই নিজেদের জায়গা পাকা করেছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্প্রতি দুটি হিন্দি সিরিজ ‘স্কুপ’, ‘জুবিলি’তে সাড়া ফেলে দিয়েছেন বলিউডে। স্বস্তিকা মুখোপাধ্যায়, রাইমা সেন, পাওলি দাম তো আছেই। পোস্ত সিনেমার হিন্দি রিমেকের মুখ্য ভূমিকায় মিমি চক্রবর্তী। যশ দাশগুপ্তও সম্প্রতি একটি ছবিতে অভিনয় করেছেন। এবার সেই তালিকাতেই টলিপাড়ার সুন্দরী নায়িকা মধুমিতা সরকার রয়েছেন। বিপরীতে হ্যান্ডসাম নায়ক তনুজ ভিরওয়ানি। যদিও সিনেমা নিয়ে মুখ খুলতে নারাজ নির্মাতারা। তবে কানাঘুষো শোনা যাচ্ছে, হিন্দি ভাষা নিয়ে যাতে সমস্যা না হয় সেই কারণে রীতিমতো পড়াশোনা করতে শুরু করে দিয়েছেন অভিনেত্রী।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *