খবর লাইভ : আগামী অগস্ট মাসে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ছ’টি আসন খালি হচ্ছে। এ ছাড়া পদত্যাগ করায় রাজ্যসভার আরও একটি আসনে উপনির্বাচন হতে চলেছে। সেটি লুইজিনহো ফেলেইরোর ছেড়ে দেওয়া আসন। অঙ্কের হিসাবে, সাধারণ রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের পাঁচটি আসনে জয় নিশ্চিত। পাশাপাশি, উপনির্বাচনের ক্ষেত্রেও তাদের প্রার্থীর জয় নিশ্চিত বলেই ধরে নেওয়া যায়। এই পর্বে মেয়াদ শেষ হচ্ছে ডেরেক, সুখেন্দুশেখর রায়, দোলা সেন, সুস্মিতা দেব এবং শান্তা ছেত্রীর। এঁদের মধ্যে সুস্মিতা এবং শান্তার নাম সোমবার তৃণমূলের দেওয়া তালিকায় নেই।
এ ছাড়া প্রবীণ কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যের মেয়াদও শেষ হচ্ছে এই অগস্টেই। ছ’বছর আগে তৃণমূলের সমর্থন পেয়েই রাজ্যসভায় গিয়েছিলেন প্রদীপ। এ বার কংগ্রেসের কারও রাজ্যসভায় যাওয়ার কোনও সম্ভাবনা নেই। বদলে এ রাজ্য থেকে বিজেপি এই প্রথম কোনও রাজ্যসভার সাংসদ পেতে চলেছে।
আরও পড়ুনঃ বাড়ি ফিরলেন ভাঙড়ে নির্বাচনের পরে উধাও ভোটকর্মী, কোথায় নিখোঁজ ছিলেন ?
আসন্ন রাজ্যসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা ঘোষণা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুখেন্দু শেখর রায়, ডেরেক ও ব্রায়েন, দোলা সেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ ছিলেন। তাঁরা পুনরায় মনোনয়ন পেলেন। নতুন মুখ হিসাবে উঠে এলেন, শমিরুল ইসলাম, প্রকাশ চিক বারিক, সাকেত গোখেল।




