খবর লাইভ : বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়েছিল দুই শিশু। আর তাতেই বিপত্তি। বিস্ফোরণে গুরুতর জখম হল ওই দুই শিশু। শনিবারের এই ঘটনায় দক্ষিণ ২৪ পরগনার কাশীপুরের ছোঁয়ানি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আহতদের প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল স্থানীয় হাসপাতালে।কিন্তু পরিস্থিতি গুরুতর হওয়ায় সেখান থেকে তাদের স্থানান্তরিত করা হয়েছে কলকাতায়।স্থানীয়রা জানিয়েছেন, শনিবার সকালে ছোঁয়ানি এলাকায় বিস্ফোরণে […]
Day: July 8, 2023
আরামবাগে বোমাবাজি, তারকেশ্বরে প্রার্থীর মেয়ের মাথায় গুলি
খবর লাইভ : ভোটের আগের রাতে নির্দল প্রার্থীর বাড়িতে হামলা চালাল দুষ্কৃতীরা। নির্দল প্রার্থীর ছেলেকে লক্ষ্য করে চালানো গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও, মাথায় গুলি লাগল তাঁর মেয়ের। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়েছে। নির্দল প্রার্থীর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে একটি বুলেট ও একটি গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় আতঙ্কিত […]
ভোট শুরুর তিন ঘণ্টা পর রাজ্য নির্বাচন কমিশনের দফতরে এলেন কমিশনার রাজীব সিনহা
খবর লাইভ : সাতটা থেকে শুরু হয়েছে পঞ্চায়েত ভোট। কিন্তু দশটা পর্যন্ত তাঁর দেখা মেলেনি। প্রায় তিন ঘণ্টা পর রাজ্য নির্বাচন কমিশনের দফতরে এলেন কমিশনার রাজীব সিনহা। কমিশনের কন্ট্রোল রুম থেকে অনেক ক্ষেত্রেই ভুয়ো আশ্বাস দেওয়া হচ্ছে বলে অভিযোগ। কাউকে বলা হচ্ছে ঠিক সময়ে কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যাবে। কাউকে বলা হচ্ছে থানায় যান। যে পরিমাণ […]
পঞ্চায়েত ভোট চলাকালীন উত্তপ্ত মুর্শিদাবাদ, বোমাবাজি -গুলি এবং রাজ্যে মৃত ৯
খবর লাইভ : পঞ্চায়েত ভোট চলাকালীন উত্তপ্ত মুর্শিদাবাদের বিভিন্ন পঞ্চায়েত এলাকা।অনেক জায়গা থেকেই বোমাবাজি এবং গুলি চালানোর অভিযোগ উঠে আসছে শাসক এবং বিরোধী দু’পক্ষের বিরুদ্ধেই। এখনও পর্যন্ত মৃত ৯। অভিযোগ, শুক্রবার রাত থেকে মুর্শিদাবাদে শুধুমাত্র শাসকদলেরই তিন জন কর্মী খুন হয়েছেন।শুক্রবার রাতে মুর্শিদাবাদে রাজনৈতিক হিংসার বলি হন তৃণমূলের কর্মী বাবর আলি (৪০)। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ […]
অশান্ত দিনহাটা, পোলিং এজেন্টকে পিটিয়ে খুন!
খবর লাইভ : ভোটের শুরুতেও উত্তপ্ত কোচবিহারের দিনহাটা। ফলিমারিতে বিজেপির পোলিং এজেন্টকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। শনিবার সকালে একদল দুষ্কৃতী বুথে ঢুকে বিজেপির পোলিং এজেন্টকে পিটিয়ে খুন করে বলে অভিযোগ। মৃত পোলিং এজেন্টের নাম মহাদেব বিশ্বাস। তিনি কোচবিহার ১ নম্বর ব্লকের বিজেপির পোলিং এজেন্ট ছিলেন বলে জানা গিয়েছে। শুক্রবার গভীর রাত থেকেই কোচবিহার জেলার নানা […]
কড়া নিরাপত্তায় রাজ্যে শুরু পঞ্চায়েত নির্বাচন
খবর লাইভ : আজ, শনিবার গণতন্ত্রের সব থেকে বড় উৎসব। সেই উৎসবের রেশ লেগেছে গ্রাম বাংলায়। উৎসবের মেজাজেই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে প্রস্তুত গ্রাম বাংলার মানুষ। দেড় লাখের বেশি বাহিনী নিয়োগ, তৃণমূল স্তর পর্যন্ত অবজারভারদের নজরদারি, ব্যালট বাক্সে কিউআর কোড। ভোটের শান্তি বজায় রাখতে এবং কারচুপি এড়াতে সব ধরনের বন্দোবস্ত করেছে রাজ্য নির্বাচন কমিশন।প্রত্যেকটি […]






