খবর লাইভ : ফের নাটক মহারাষ্ট্র রাজনীতিতে। শিবসেনার পর এবার ভাঙন শরদ পওয়ারের এনসিপিতেও। রবিবার দ্বিতীয়বারের জন্য উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন শরদ পওয়ারের ভাইপো অজিত পওয়ার। এদিন সকালে তিনি এনসিপি বিধায়কদের এক জরুরী বৈঠক ডাকেন। তারপরই অন্তত ২৯ জন এনসিপি বিধায়ককে সঙ্গে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন এবং বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দেন। রবিবার রাজভবনে গিয়ে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অজিত পওয়ার। মন্ত্রীসভায় শপথ নেন ৯ এনসিপি নেতা। মন্ত্রী হিসাবে শপথ নেন ছগন ভুজবল, দিলীপ ওয়ালসে পাতিল, অদিতি ঠাকরে, ধনঞ্জয় মুন্ডের মতো এনসিপি নেতারা।
শিবসেনার পর এ বার ভাঙন ধরল শরদ পওয়ারের দল এনসিপিতেও। ৯ জন বিধায়ককে নিয়ে মহারাষ্ট্রের শিবসেনা-বিজেপি জোট সরকারে যোগ দিলেন পওয়ারের ভাইপো তথা মহারাষ্ট্র বিধানসভার বিদায়ী বিরোধী দলনেতা অজিত পওয়ার। রবিবার মহারাষ্ট্রের রাজভবনে গিয়ে শপথ নেন অজিত-সহ অন্য এনসিপি নেতারা। মন্ত্রী হিসাবে শপথ নেন ছগন ভুজবল, দিলীপ ওয়ালসে পাতিল, অদিতি ঠাকরে, ধনঞ্জয় মুন্ডের মতো এনসিপি নেতারা।
একনাথ শিন্ডে মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন অজিত। সে ক্ষেত্রে দেবেন্দ্র ফডণবীসের পাশাপাশি দ্বিতীয় উপমুখ্যমন্ত্রী পেতে চলেছে মহারাষ্ট্র। গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব পেতে চলেছেন অন্য এনসিপি বিধায়করাও। জানা গিয়েছে, সরাসরি বিজেপিতে যোগ দিচ্ছেন না অজিত। তবে তাঁর সঙ্গে প্রায় ৪০ জন এনসিপি বিধায়কের সমর্থন রয়েছে। বর্তমানে মহারাষ্ট্র বিধানসভায় এনসিপির ৫৩ জন বিধায়ক রয়েছেন। অজিতের ঘনিষ্ঠমহল সূত্রে খবর, বিধায়ক সংখ্যার নিরিখে তিনিই যে এনসিপির ‘প্রকৃত’ স্বত্বাধিকারী, আগামী দিনে তার প্রমাণ করার তোড়জোড় শুরু করে দিয়েছেন অজিত।
রবিবার নিজের বাসভবনে দলীয় বিধায়কদের একাংশকে নিয়ে বৈঠকে বসেন অজিত পওয়ার। ওই বৈঠকেই পরবর্তী কর্মপন্থা নিয়ে আলোচনা করেন অজিত। অবশ্য এই বৈঠক সম্পর্কে কিছু জানেন না বলে জানিয়েছেন দলের সভাপতি পওয়ার।




