খবর লাইভ : আরও এক নক্ষত্রপতন! প্রয়াত হলেন ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা। বুধবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। ফুটবল কিংবদন্তির প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াজগতে।
জানা গিয়েছে, সম্প্রতি ৬০ তম জন্মদিনের কয়েকদিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন আর্জেন্টিনার কিংবদন্তি। তাঁর মাথায় অস্ত্রোপচার হয়। এরপর হাসপাতাল থেকে ছাড়াও পান। কিন্তু অবসাদ কাটিয়ে মাত্রাতিরিক্ত মদ্যপান ছাড়ানোর জন্য মারাদোনাকে রাখা হয় রিহ্যাব সেন্টারে। এর আগেও কিছুদিন একই কারণে রিহ্যাব সেন্টারে ছিলেন তিনি। কিন্তু এবার আর বাড়ি ফেরা হল না। কোটি কোটি ফুটবল ভক্তকে কাঁদিয়ে চলে গেলেন মারাদোনা।
১৯৮৬ সালের বিশ্বকাপে একক নৈপুন্যে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছিলেন দিয়েগো মারাদোনা। তারপর থেকেই ইতিহাসের পাতায় জায়গা করে কিংবদন্তিতে পরিনত হয়েছিলেন তিনি।



