Special News Special Reports State

বিচারপতি মান্থার কাছে দুঃখপ্রকাশ রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের

0
(0)

খবর লাইভ : কলকাতা হাইকোর্টে এজলাসের বাইরে আইনজীবীদের একাংশের বিক্ষোভের ঘটনায় এবার বিচারপতি রাজাশেখর মান্থার কাছে দুঃখপ্রকাশ করল রাজ্য সরকার। রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় দুঃখপ্রকাশ করেন। আজ, বুধবার বিচারপতি মান্থার এজলাসে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, “আপনার এজলাসের বাইরে যে বিক্ষোভ প্রদর্শন হয়েছে, তার জন্য আমি দুঃখিত।” শুধু দুঃখপ্রকাশ করাই নয়, আগামিদিনে যাতে এমন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকেও নজর থাকবে বলে বিচারপতিকে আশ্বস্ত করেন রাজ্যের এজি।

আরও পড়ুনঃ তৃণমূল মেয়র পারিষদ আমিরুদ্দিন ববির হোটেলে হানা আয়কর দফতরের

এদিকে এদিনও তাঁর এজলাসে মামলার শুনানি থাকলেও, অনেক আইনজীবী হাজির ছিলেন না একঝাঁক আইনজীবী।
যা নিয়ে ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি মান্থা। তবে এমন সমস্যা দীর্ঘায়িত হবে না বলেও বিচারপতি মান্থাকে আশ্বস্ত করেন এজি। আইনজীবীদের আচরণে দুঃখপ্রকাশ করেছেন বার এসোসিয়েশনের সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিকও।

প্রসঙ্গত গত সোমবার সকাল থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতি মান্থার এজলাসে গেট আটকে বিক্ষোভে সামিল হন আইনজীবীদের একটি বড় অংশ। বিক্ষোভের জেরে তাঁর এজলাসে সেদিন কোনও শুনানি হয়নি। এদিকে, তাঁর বিরুদ্ধে আদালতের বাইরের দেওয়ালে পোস্টার দেখা যায়। তাতে বিচারপতি রাজাশেখর মান্থার ছবি দিয়ে ইংরাজিতে লেখা – “লজ্জা, বিচারব্যবস্থার নামে কলঙ্ক! কেউ আবার প্রশ্ন তুলেছেন – কোথায় আসল বিচার মিলবে?”

শুধু তাই নয়, বিচারপতি মান্থার যোধপুর পার্কের বাড়ির বাইরেও পোস্টার পড়ে। এই ঘটনায় ময়দানে নামেন খোদ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। পুলিশকে হাইকোর্টে আইন-শৃঙ্খলা কঠোর হাতে বজায় রাখার নির্দেশ দেন প্রধান বিচারপতি। অন্যদিকে, বিচারপতি মান্থার বাড়ির বাইরেও নিরাপত্তা দেয় লেক থানার পুলিশ।

 

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *