খবর লাইভ : শুক্রবার প্রাক বর্ষার বৃষ্টিতে ভিজেছে মহানগরী। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরের প্রবল বৃষ্টি দিয়েই বাংলায় বর্ষার সূচনা হবে এবার। রবি এবং সোমবারের মধ্যে উত্তরের জেলাগুলিতে অর্থাৎ বাংলায় বর্ষা প্রবেশের সম্ভাবনা রয়েছে। যদিও জলপাইগুড়িতে মৌসুমী বায়ু বা বর্ষা প্রবেশের স্বাভাবিক দিন ৭ জুন। বাংলায় এবার দেরিতে বর্ষার আগমন হচ্ছে। এরই সঙ্গে দক্ষিণেও ঢুকবে বর্ষা।
আরও পড়ুনঃ এবার প্রকাশ্যে এলো ‘Wরং মিলান্তি’র নজরকাড়া দ্বিতীয় পোস্টার
পূর্বাভাস বলছে, ১০ থেকে ১৫ জুন বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের সব জেলাতে। কোথাও ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ মঙ্গলবার পর্যন্ত চলবে। অন্যদিকে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে পুবের দিকের জেলাগুলিতে।




