Special News Special Reports State

নিয়োগ দুর্নীতিকাণ্ডের ‘মাস্টারমাইন্ড’ পার্থ, আমি পরিস্থিতির শিকার, বিস্ফোরক অর্পিতা

0
(0)

খবর লাইভ : প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতিকাণ্ডের ‘মাস্টারমাইন্ড’ বলে অভিযুক্ত করলেন তারই বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। দুর্নীতির বিষয়ে তিনি জড়িত নন বলেও দাবি তার। সেইসঙ্গে জামিনের আবেদনও জানান তিনি । তবে ইডির দাবি, অর্পিতা দায় অস্বীকার করতে পারেন না । দীর্ঘদিন পর সোমবার অর্পিতাকে সশরীরে আদালতে পেশ করা হয় । এর আগে শেষবার গত অগস্ট মাসে তাঁকে আদালতে পেশ করা হয়েছিল ।
সোমবার আদালতে অর্পিতার আইনজীবী জানান,তাঁর মক্কেলের বিরুদ্ধে যত অভিযোগ আনা হয়েছে, সবটাই মিথ্যে। এমনকি অর্পিতাকে গ্রেফতারের আগে তাঁর বয়ানও রেকর্ড করা হয়নি ।তাঁর আরও দাবি, বেলঘড়িয়ার ফ্ল্যাটে অনন্ত টেক্সফ্যাব নামক সংস্থার সব ক্ষমতা পার্থর হাতেই ছিল বলে জানান অর্পিতার আইনজীবী ।
ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় অর্পিতা এদিন বলেন, “বিভিন্ন সংস্থায় থাকা টাকা পার্থর, আমার নয় । ইডি-র তদন্ত তাই বলছে। নগদ আর গয়না যেগুলি উদ্ধার হয়েছে সেগুলিও অনন্ত টেক্সফ্যাবের। ” সব ক্ষমতা পার্থর হাতেই ছিল । তিনি পরিস্থিতির শিকার ।উল্লেখ্য, সোমবার আদালতে ঢোকার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেননি অর্পিতা । এর আগে আদালত চত্বরে এসে তাঁকে বার বার বলতে শোনা গিয়েছিল, তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকা তাঁর নয়। তাঁকে ‘ফাঁসানো’ হচ্ছে বলেও মন্তব্য করেন অর্পিতা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *