games Special News Special Reports

বিনেশ-সাক্ষীদের পুলিশি হেনস্থা, মুখ খুললেন নীরজ-সুনীল-ইরফান পাঠানরা

0
(0)

খবর লাইভ : গতকাল আন্দোলনকারী কুস্তিগীরদের ওপর পুলিশের হামলা নিয়ে এবার সরব হলেন নীরজ চোপড়া, সুনীল ছেত্রী, বিজেন্দ্র সিংরা। বিনেশ ফোগাট, সাক্ষী মালিক, বজরং পুনায়াদের যেভাবে টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তোলার ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে চুপ থাকতে পারলেন না সুনীল-নীরজ-ইরফান পাঠানরা।
অলিম্পিক্সে সোনা জয়ী নীরজ চোপড়া টুইট করে লেখেন, এটি দেখে আমার খুব কষ্ট হচ্ছে। এর থেকে আরও ভালো উপায় ছিল এটি সামলানোর।” ভারতের ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রী লেখেন,”কেন কোনও কারণ ছাড়াই আমাদের কুস্তিগীরদের এভাবে হেনস্থা করা হল। এভাবে কাউকে হেনস্থা করা ঠিক নয়। আমি আশা করব এই পুরো পরিস্থিতিটা যেভাবে সমাধান হওয়া উচিৎ সেভাবে হোক।”
প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান টুইট করে লেখেন, “আমি খুবই হতাশ অ্যাথলিটদের এমন ছবি দেখে। যত দ্রুত সম্ভব দয়া করে এটির সমাধান করুন।”তারকা বক্সার বিজেন্দর সিং টুইট করে লেখেন, “একদিকে নয়া সংসদ ভবনের অনুষ্ঠান হচ্ছে, অন্যদিকে অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগীরদের আটক করা হচ্ছে। বাহ রে গণতন্ত্র।”
সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের উপর যৌন হেনস্থার অভিযোগে প্রতিবাদে নেমেছিলেন বিনেশ-সাক্ষী-বজরংরা। সেই কারণে নব পার্লামেন্ট ভবনের উদ্বোধনের দিন যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত ছিলেন, সেখানে মিছিল করে যাওয়ার প্রয়াস করেছিলেন তারা। কিন্তু মাঝপথেই পুলিশ তাদের আটকায় এবং গ্রেফতারও করে। দেশের হয়ে পদক আনা কুস্তিগীরদের হেনস্থা করেন তারা।
এদিকে কুস্তিগীরদের শান্তিপূর্ণ আন্দোলন নিয়ে আরও কঠোর সিদ্ধান্ত নিল দিল্লির পুলিশ প্রশাসন। জানিয়ে দেওয়া হয়েছে, দিল্লির যন্তর মন্তরে আর ধর্না দিতে পারবেন না কুস্তিগীররা। এই নিয়ে দিল্লি পুলিশের ডেপুটি কমিশনারের পক্ষ থেকে বলা হয়েছে, “কুস্তিগীররা যদি আবার অবস্থানে বসার জন্য আবেদন করেন, তা হলে যন্তর মন্তর ছাড়া অন্য কোথাও তাঁদের বসার অনুমতি দেওয়া হবে।”

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *