International Special News Special Reports

মালদ্বীপের মন্ত্রীর বিরুদ্ধে ভারতের জাতীয় পতাকাকে অসম্মান করার অভিযোগ, ক্ষমা চেয়েও থামছে না বিতর্ক

0
(0)

খবর লাইভ : মালদ্বীপের এক মন্ত্রীর বিরুদ্ধে ভারতের জাতীয় পতাকাকে অসম্মান করার অভিযোগ উঠেছে। তাঁকে সাসপেন্ড করেছে প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর প্রশাসন। পরে ক্ষমাও চেয়ে নিয়েছেন ওই মন্ত্রী। ওই মন্ত্রীর নাম মারিয়ম শিউনা। ভোটের প্রচারের সূত্রে সমাজমাধ্যমে কিছু দিন আগে তিনি একটি পোস্ট করেছিলেন। বিরোধী দলগুলিকে নিশানা করে তাঁর ওই পোস্টে ভারতের পতাকার ছবি ছিল বলে অভিযোগ।

বিতর্কিত পোস্টে মলদ্বীপের বিরোধী দলের ভোটপ্রচারের একটি ছবি ছিল। তাতে দলের প্রতীকের ছবিটির জায়গায় ভারতের পতাকার অশোকচক্রের ছবি বসানো হয়েছিল বলে অভিযোগ। ওই ছবির সঙ্গে মারিয়ম লিখেছিলেন, ‘‘এমডিপি (বিরোধী দল) একটা বড়সড় পতনের দিকে এগোচ্ছে। মলদ্বীপের জনগণ তাদের সঙ্গে পতনের দিকে এগোতে চায় না।’’

আরও পড়ুনঃ বিএফসিকে ২-১ গোলে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল ইস্টবেঙ্গল
মারিয়মের ওই পোস্টের পর তাঁর দেশে তো বটেই, ভারত থেকেও ওই মন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপের দাবি ওঠে। এর মাঝেই এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে মারিয়ম লেখেন, ‘‘আমার একটি সাম্প্রতিক পোস্টের বিষয়বস্তু নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তার জন্য ক্ষমা চাইছি। আমি শুনলাম, এমডিপিকে নিয়ে আমার পোস্টে ব্যবৃহত ছবির সঙ্গে ভারতের জাতীয় পতাকার মিল আছে। আমি এটুকু পরিষ্কার করে দিতে চাই, এটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। এর থেকে যে ভুল বোঝাবুঝির পরিস্থিতি তৈরি হয়েছে, আমি তার জন্য ক্ষমাপ্রার্থী।’’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *