Special News Special Reports State

হিন্দু বা মুসলমান যেই হোক, কাঁটাতারের বেড়া ডিঙিয়ে ঢুকলে বেড়ার ওপারে যেতে হবে; শুভেন্দুর মন্তব্য ব্যক্তিগত বললেন সুকান্ত

0
(0)

খবর লাইভ : মালদার মথুরাপুরে দলীয় জনসভা থেকে বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শনিবার ওই সভায় বক্তব্য রাখার সময় শুভেন্দুবাবু বলেন, ‘যে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে ঢুকেছ তাকে কাঁটাতারের বেড়ার ওপারে যেতে হবে। সে হিন্দু হোক আর মুসলমান হোক’।

শুভেন্দু বলেন, ‘আমি সংখ্যালঘুদের বলব, ৮ জন করে পরিবারে আছেন, ৪০ কেজি করে চাল আর গম মিশিয়ে নিয়ে আসছেন। এটা আপনার পিসির নয়। নরেন্দ্র মোদি ভারত সরকারের অর্থ। মোদিজি ২০২১ সালে মে মাস থেকে ৮১ কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে ২ লক্ষ কোটি টাকা বছরে খরচ করে তিনি আহারের ব্যবস্থা করেছেন। তখন তো আপনাদের ভেদাভেদের কথা মনে পড়ে না? কেন ওই চোর পার্টিকে ভোট দেবেন? কেন আমাদের সঙ্গে আসবেন না’?

আরও পড়ুনঃ মণিপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৪০ জঙ্গি নিহত হয়েছে , দাবি মুখ্যমন্ত্রীর

এর পরই শুভেন্দু বলেন, ‘আমরা রাষ্ট্রবাদীদের সঙ্গে আছি। যে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে ঢুকেছ তাকে কাঁটাতারের বেড়ার ওপারে যেতে হবে। সে হিন্দু হোক আর মুসলমান হোক। কাঁটা তারের বেড়া ডিঙিয়ে এলে তার সঙ্গে কোনও ব্যাপার নেই। যে ভারতে জন্মেছ, যে রাষ্ট্রবাদকে বিশ্বাস করো, জনগণমন অধিনায়ক গাও, বন্দেমাতরম বলো, তার সঙ্গে বিজেপির বিরোধ ছিল না। আজকেও নেই কালকেও থাকবে না। আমরা এই দেশে ভারতবর্ষকে মোদিজির নেতৃত্বে বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ বানাতে চাই’।

সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, আরএসএস আর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্যই ওই কাঁটাতারের বেড়া তৈরি হয়েছিল। তার আগে তো বাংলা একটাই ছিল। এখন সেই কাঁচাতার নিয়ে উনি রাজনীতি করছে চাইছেন। আর তাঁকে অনুকূল পরিবেশ তৈরি করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাম শাসনে কারও এই সব কথা তোলার সাহস হয়নি। মানুষের নাগরিকত্বকে বিপন্ন করার যে কোনও চেষ্টার বিরোধিতা করবে সিপিএম।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত বলেন, ‘‘আমরা কাউকে দেশ থেকে তাড়িয়ে দিতে চাই না। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে সিএএ-এর মাধ্যমে বাকিদের নাগরিকত্ব দিতে চাই। এটাই আমাদের দলের অবস্থান। বিরোধী দলনেতা ঠিক কী বলেছেন আমি জানি না। আপনি যা বলছেন সেটা ঠিক হলে মনে হয়, তিনি ব্যক্তিগত মত দিয়ে থাকতে পারেন। আমি ওঁর সঙ্গে কথা বলে জানব, তিনি কোন পরিপ্রেক্ষিতে কথাটা বলেছেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *