Special News Special Reports State

পার্থ নিজের অ্যারেস্ট মোমোয় মুখ্যমন্ত্রীর নাম লেখায় অসন্তুষ্ট তৃণমূল নেতৃত্ব

0
(0)

খবর লাইভ : পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হলেও এখন দল তাঁর পদ কেড়ে নেয়নি। মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়নি। তবে আইনত দোষী প্রমাণিত না হলে দল ও সরকার ব্যবস্থা নেবে বলে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকায় সন্তুষ্ট নয় তৃণমূল কংগ্রেস। কারণ পার্থ চট্টোপাধ্যায় নিজের অ্যারেস্ট মোমোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লিখেছেন বলে সূত্রের খবর। তাতেই চটেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

আরও পড়ুনঃ চোখ রাঙাচ্ছে মাঙ্কি পক্স, জরুরি অবস্থা জারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার

ঠিক কী করেছেন পার্থ চট্টোপাধ্যায়?‌ ইডি শনিবার পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে। তখন পার্থবাবু বলেন, ‘নেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম। পারিনি। তবে আমার কোনও টেনশন নেই।’ যদিও ফিরহাদ হাকিম সংবাদমাধ্যমকে বলেন, ‘‌এই ধরনের তল্লাশির ক্ষেত্রে এজেন্সির অফিসাররা শুরুতেই ফোন নিয়ে নেন। তাই পার্থদা কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি।’‌
সূত্রের খবর, নিজের অ্যারেস্ট মেমোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম এবং মোবাইল নম্বর উল্লেখ করেন পার্থ চট্টোপাধ্যায়। হেফাজতে থাকা অবস্থায় তিনি কার সঙ্গে যোগাযোগ করতে চান?‌ ইডি অফিসাররা জানতে চেয়েছিলেন। তখন তিনি মুখ্যমন্ত্রীর নাম এবং নম্বর লিখে দেন। আর তাতেই তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বেজায় চটেছেন এবং আদালতের উপরেই আস্থা রাখছেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, এখন পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি। ব্যাঙ্কশাল কোর্ট এই ভর্তির নির্দেশ দিয়েছেন। যে নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে গিয়েছে ইডি। তাঁর ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়েছে। তাঁর বাড়ি থেকে ২১ কোটি টাকা উদ্ধার হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *