Special News Special Reports State

রেললাইনের পাশ থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে

0
(0)

খবর লাইভ : রেলের অফিসারদের কথা না শুনে রেল লাইনের পাশ থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল নেতা সহ তিনজনের বিরুদ্ধে। ফলে হাওড়া-আমতা লাইনে ধস নামার আশঙ্কা দেখা দিয়েছে। হাওড়ার বড়গাছিয়া ১ নম্বর পঞ্চায়েতের পার্বতীপুরের এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকার লোকজন বিরক্ত প্রকাশ করেছেন।

হাওড়া-আমতা রেল লাইনের পাশে পার্বতীপুরে একটি পুকুর রয়েছে। যে পুকুরটির বেশ কিছুটা অংশ রেলের। যত সামান্য অংশ রয়েছে স্থানীয় তৃণমূল নেতা আবিদ, আমাদুল্লা ও আরও কয়েকজনের। হঠাৎই ওই পুকুরটি গভীর করে কেটে বেআইনিভাবে মাটি বিক্রি করতে থাকেন আবিদ, আমাদুল্লা ও ইমতিয়াজ নামে আরও একজন। এমনই অভিযোগ এলাকাবাসীদের।

আরও পড়ুনঃকালীঘাট মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা! বন্ধ পরিষেবা

রেলেরপক্ষ থেকে বারণ করা হলেও কোনও কথাই শোনেনি এই মাটি মাফিয়ারা। বাধা দেওয়ার চেষ্টা করেন বাকি শরিকরাও। তাঁদের কথাও শোনা হয়নি বলে অভিযোগ। বেআইনিভাবে পুকুরের মাটি কেটে মোটা দামে বিক্রি করা হয় বলে অভিযোগ। রেল লাইনের পাশ থেকে বেআইনিভাবে মাটি কেটে নেওয়ার ফলে যেকোনও সময় লাইনে ধস নামতে পারে বলে আশঙ্কা রেল কর্তৃপক্ষের। স্বাভাবিকভাবেই এই ঘটনায় ক্ষুব্ধ রেল ও ওই পুকুরের বাকি শরিকরা। ইতিমধ্যেই ওই পুকুরের একাধিক শরিক আবিদ, আমাদুল্লা ও ইমতিয়াজের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ করা শুরু করেছেন। পাশাপাশি জগৎবল্লভপুর থানাতেও তাঁরা অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর করার সিদ্ধান্ত নিয়েছেন। গত বছর জগৎবল্লভপুর থানা বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল ও কয়েকটি গাড়ি বাজেয়াপ্ত করেছিল।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *