National Special News Special Reports

হিন্দুপ্রধান ওয়ার্ডে বিপুল ভোটে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

0
(0)

খবর লাইভ : রামচন্দ্রের অযোধ্যায় পুরভোটে একটি ওয়ার্ডে বিপুল ভোটে জিতলেন সুলতান আনসারি। তিনি নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন অযোধ্যার রাম অভিরাম দাস ওয়ার্ডে। হিন্দুপ্রধান সেই ওয়ার্ডে সুলতানের জয়ে খুশি হিন্দু, মুসলিম সবাই।
শনিবার পুরভোটের ফল বেরিয়েছে। অযোধ্যার মেয়র ভোটে জিতেছে বিজেপি। অযোধ্যার মোট ৬০টি ওয়ার্ডের মধ্যে বিজেপি জিতেছে ২৭টি ওয়ার্ডে। এসপি জিতেছে ১৭টি ওয়ার্ড এবং নির্দল প্রার্থীরা জিতেছেন ১০টি ওয়ার্ডে। তার মধ্যে অন্যতম রাম অভিরাম দাস ওয়ার্ড। সেখানেই জয়ী হয়েছেন সুলতান।

রাম জন্মভূমি আন্দোলনের অন্যতম পুরোধা রাম অভিরামের নামেই ওয়ার্ডের নামকরণ হয়। সেই ওয়ার্ডেই বাজিমাত করলেন সুলতান। জয়ের পর সুলতান বলেন, ‘‘এটা অযোধ্যায় হিন্দু-মুসলিম শান্তিপূর্ণ সহাবস্থানের সেরা উদাহরণ হতে পারে।’’রাম অভিরাম দাস ওয়ার্ডে মুসলিম জনসংখ্যা খুবই কম। হিন্দু ভোট ৩,৮৪৪টি, সেখানে মুসলিম ভোট কেবলমাত্র ৪৪০। জয়ী সুলতান একাই পেয়েছেন মোট প্রদত্ত ভোটের ৪২ শতাংশ। মোট ভোট পেয়েছেন ৯৯৬টি। দ্বিতীয় স্থানে আর এক নির্দল প্রার্থী নগেন্দ্র মাঝি। তিনি পেয়েছেন ৪৪২টি ভোট। বিজেপি প্রার্থী শেষ করেছেন তৃতীয় স্থানে।
সুলতান আরও বলেন, ‘‘আমি এই ওয়ার্ডেরই বাসিন্দা। যত দূর জানি, আমার পূর্বপুরুষ গত ২০০ বছর ধরে এখানকার বাসিন্দা। ভোটে লড়ার ইচ্ছের কথা প্রথম যখন আমার হিন্দু বন্ধুদের জানাই, তাঁরা সমস্বরে আমাকে সমর্থন করে। ওরাই আমার হয়ে খেটেছে।’’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *