International Special News Special Reports

অবশেষে গ্রেফতার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান

0
(0)

খবর লাইভ : অবশেষে গ্রেফতার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান। মঙ্গলবার, ইসলামাবাদ হাই কোর্টের বাইরে থেকে পাকিস্তানি রেঞ্জার্স তাঁকে গ্রেফতার করে। আলকাদির ট্রাস্ট মামলা নামে পরিচিত জমি দুর্নীতি মামলায় এদিন হাজিরা দিতে আদালতে গিয়েছিলেন ইমরান। আদালতের বাইরে থেকেই তাঁকে হেফাজতে নেয় পাক রেঞ্জার্স। ইমরানকে গ্রেফতারের পরে তাঁর অনুগামীদের সঙ্গে পাক রেঞ্জারের হাতাহাতি বেধে যায়।
গ্রেফতারের পর ইমরানকে রেঞ্জার্স বাহিনীর জওয়ানেরা মারধর করেন বলে অভিযোগ। এর পর তাঁকে গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
পিটিআই সহসভাপতি ফাওয়াদ চৌধুরী টুইট করেছেন, রেঞ্জার্সরা আইএইচসি দখল করেছে এবং আইনজীবীরা নির্যাতনের শিকার হচ্ছেন। ইমরান খানের গাড়ি ঘেরাও করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
পিটিআইয়ের আজহার মাশওয়ানি অভিযোগ করেছেন, ইমরানকে রেঞ্জার্সরা আদালতের ভেতর থেকে ‘অপহরণ’ করেছে। তাদের দল তাৎক্ষণিকভাবে দেশে বিক্ষোভের ডাক দিয়েছে বলেও জানান তিনি।
পিটিআই নেতা মুসাররাত চিমা টুইটারে একটি ভিডিও বার্তায় বলেছেন, ‘তারা এই মুহূর্তে ইমরান খানকে নির্যাতন করছে। তারা খান সাহেবকে মারছে। তারা খান সাহেবের সঙ্গে কিছু করেছে।’পিটিআইয়ের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টও ইমরানের আইনজীবীর ভিডিও শেয়ার করে বলেছেন, তিনি আইএইচসির বাইরে গুরুতর আহত হয়েছেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *