খবর লাইভ : দীর্ঘদিন যাবত কয়লা পাচার (Coal Smuggling Case) তদন্তে বিকাশ মিশ্র অন্যতম অভিযুক্ত হয়েছেন। প্রসঙ্গত, বিকাশ মিশ্র এবং তাঁর ভাই বিনয় মিশ্র দুজনেই কয়লা পাচার চক্রে জড়িত বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিনয় মিশ্রের নাগাল না পেলেও বিকাশ মিশ্রকে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে প্রেসিডেন্সির সংশোধনাগারে রাখা হয়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলছিল বিকাশ মিশ্রের বিরুদ্ধে মামলা। বিকাশ মিশ্র দীর্ঘদিন ধরেই জামিনের আবেদন করে আসছিলেন। অবশেষে পুজোর মুখে তিনি পেলেন সুখবর। তাঁকে আজ শর্তসাপেক্ষে জামিন দেওয়া হল।
আরও পড়ুনঃ ৬ লক্ষ টাকা দিয়েও মেলেনি প্রাথমিকে চাকরি, হতাশায় আত্মঘাতী যুবক
হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি জানিয়ে দিয়েছেন, তদন্তে সহযোগিতা করতে হবে, পাসপোর্ট জমা রাখতে হবে, এবং পাঁচ লাখ টাকার ব্যক্তিগত বন্ডের বিনিময়ে মুক্তি পাবেন কয়লা পাচার চক্রের অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র। বিকাশ মিশ্রের জামিন নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জল্পনা।




