খবর লাইভ : অবশেষে গ্রেফতার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান। মঙ্গলবার, ইসলামাবাদ হাই কোর্টের বাইরে থেকে পাকিস্তানি রেঞ্জার্স তাঁকে গ্রেফতার করে। আলকাদির ট্রাস্ট মামলা নামে পরিচিত জমি দুর্নীতি মামলায় এদিন হাজিরা দিতে আদালতে গিয়েছিলেন ইমরান। আদালতের বাইরে থেকেই তাঁকে হেফাজতে নেয় পাক রেঞ্জার্স। ইমরানকে গ্রেফতারের পরে তাঁর অনুগামীদের সঙ্গে পাক রেঞ্জারের হাতাহাতি […]

