Special News Special Reports State

ময়নায় বিজেপি নেতা খুনের ঘটনায় গ্রেফতার তৃণমূল নেতা

0
(0)

খবর লাইভ : উত্তেজনার পারদ ক্রমশ চড়ছিল। বুধবার পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি নেতার খুনের ঘটনায় রীতিমতো তাণ্ডব করেন গেরুয়া শিবিরের নেতা সমর্থকরা। দোষীদের শাস্তি দিতে পিছপা হয়নি পুলিশও। বুধবারই গভীর রাতে ওই খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। বৃহস্পতিবারই ধৃতকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে ময়না থানার পুলিশ। সেখানে অভিযুক্তকে নিজেদের হেফাজতেই রাখার আবেদন জানানো হবে।

বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনে প্রথম গ্রেফতার হওয়া এই ব্যক্তির নাম মিলন ভৌমিক।  তিনি তৃণমূলের নেতা। পুলিশ জানিয়েছে,মৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ময়নার বলাইপন্ডার মেয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয় মিলনকে। আপাতত বাকি হামলাকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এলাকাবাসীরা জানিয়েছেন, বিজয়কৃষ্ণর গ্রাম গোড়ামহলেরই বাসিন্দা মিলন।
উল্লেখ্য, বিজেপি নেতার মৃত্যুর দু’দিন পরেও একজনও আততায়ী ধরা না পড়ায় স্বাভাবিকভাবেই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছিল মৃতের পরিবার। বিষয়টিকে কেন্দ্র করে ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছিল বাকচা গ্রাম।অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানিয়ে রাজ্য সড়ক বন্ধ করে, স্থানীয় দোকানপাঠ জোর করে বন্ধ করে ঝামেলা সৃষ্টি করে গেরুয়া শিবির। সেই পরিস্থিতিতেই গভীর রাতে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *